
রিপোর্টার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে মালয়েশিয়া। এবার বিভিন্ন দেশের ৯৯ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। বুধবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাদের প্রত্যাবাসন সম্পন্ন করা হয়।
কেদাহ ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, ফেরত পাঠানোদের মধ্যে ৬৪ জন পুরুষ এবং ৩৫ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশসহ মিয়ানমার, ইন্দোনেশিয়া, চীন, নেপাল, ভিয়েতনাম, পাকিস্তান ও ভারতের নাগরিক। আটক থাকার সময় তাদের কেদাহর সিক এলাকায় অবস্থিত বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছিল।
বিভাগের তথ্য অনুযায়ী, বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ, অনুমোদিত সময়ের বেশি অবস্থান এবং অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসব অভিযোগে তারা অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ লঙ্ঘন করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ জানায়, প্রত্যাবাসনের আগে আটক সবাই তাদের নির্ধারিত সাজা সম্পন্ন করেছেন। এরপর আইনগত প্রক্রিয়া শেষ করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের বৈধ ভ্রমণ নথি নিশ্চিত করা হয়েছিল। যাদের নিজস্ব ভ্রমণ নথি ছিল না, তাদের জন্য সংশ্লিষ্ট দূতাবাস থেকে অস্থায়ী ভ্রমণ অনুমতিপত্র সংগ্রহ করা হয়, যাতে প্রত্যাবাসনে কোনো জটিলতা না হয়।
কেদাহ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ফেরত পাঠানো সব অভিবাসীকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের আগে তারা আর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বলছে, দেশে অবৈধ অভিবাসীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান ও প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সাজা সম্পন্ন করা আটক ব্যক্তিদের দ্রুত নিজ দেশে পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে।

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
৩ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার এবং তা কার্যকর করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অপেক্ষায় থাকা স্নাতক ডিগ্রিধারীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস। প্রতিষ্ঠানটির ট্রান্সপোর্ট বিভাগে অফিসার ও সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগে

দেশের বাজারে নতুন দরে বিক্রি হচ্ছে সোনা ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। আগের দরের তুলনায় প্রতি ভরিতে এই মানের সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।
৪ ঘণ্টা আগে

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল বিক্রি করা হবে। আজ রোববার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
১৫ ঘণ্টা আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
১৫ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
১৬ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
১৬ ঘণ্টা আগে