
রিপোর্টার

ফরিদপুরের সালথায় লিচু বাগানকে কেন্দ্র করে মাদকসেবীদের সঙ্গে বিরোধের জেরে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে এক কৃষককে। নিহত মো. আজিজুল মোল্যা (৬২) নিজের বাগান রক্ষায় টংঘর তৈরি করেছিলেন। কিন্তু সেই টংঘরেই নিয়মিত বসত মাদকসেবীদের আড্ডা। বাধা দিতে গিয়েই শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো তাকে।
বুধবার (১৩ মে) সন্ধ্যায় বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে শতাধিক মানুষের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। পরে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাল্টাপাল্টি হামলায় অন্তত ১৫টি বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার বাসিন্দা আজিজুল মোল্যার লিচু বাগানে দীর্ঘদিন ধরে রাতের বেলায় মাদকের আসর বসাতেন সাকিল মুন্সি নামে এক যুবক ও তার সহযোগীরা। তারা শুধু মাদক সেবনই করতেন না, মাঝেমধ্যে বাগানের লিচুও চুরি করে খেতেন বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে আজিজুলের ছেলে আকরাম তাদের বাধা দিলে সাকিল ও তার ভাই তুষার ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন।
এই ঘটনার জের ধরে সন্ধ্যায় ফুলবাড়িয়া বাজারে গিয়ে ছেলেকে মারধরের কারণ জানতে চান আজিজুল। সেখানে সাকিল ও তুষারের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা বাঁশের লাঠি দিয়ে আজিজুলকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের পক্ষের লোকজন হামলাকারীদের বাড়িতে ভাঙচুর চালালে অপর পক্ষও পাল্টা হামলা চালায়। এতে রাতভর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। অন্তত ১৫টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয় এবং ১৩টি গরু লুটের ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লুট হওয়া ১৩টি গরুর মধ্যে ১১টি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
সালথা থানা-র ওসি মো. বাবলুর রহমান খান বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে মালয়েশিয়া। এবার বিভিন্ন দেশের ৯৯ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। বুধবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাদের প্রত্যাবাসন সম্পন্ন করা হয়।
৫২ মিনিট আগে

সহকর্মীর সাথে সম্পর্কে জড়ায় কত শতাংশ মানুষ? গবেষণায় যা দেখা গেল বর্তমান কর্মব্যস্ত জীবনে অফিস এখন শুধু কাজের জায়গা নয়, অনেকের জন্য সম্পর্ক গড়ে ওঠার অন্যতম ক্ষেত্রও হয়ে উঠেছে। প্রতিদিন দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে করতে সহকর্মীদের মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠতা তৈরি হওয়া এখন খুবই সাধারণ ঘটনা। সম্প্রতি অফিস অবকাঠামো বিষয়ক প্রতিষ্ঠান কো-স্পেসের এক গবেষণায় দেখা গেছে, ৬০ শতাংশেরও বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তি কর্মজীবনের কোনো না কোনো সময়ে সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।
১ ঘণ্টা আগে

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। বুধবার দিনভর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে।
২১ ঘণ্টা আগে

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়ার প্রস্তুতি চলছে।
২১ ঘণ্টা আগে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আসন্ন ঈদুল আজহা ও মে মাসের বেতন দ্রুত পেতে বিল জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে আলোচিত বিষয় এখন ৯ম জাতীয় পে-স্কেল ২০২৬। বহুদিনের প্রতীক্ষার পর নতুন বেতন কাঠামো নিয়ে সরকার এখন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে।
১ দিন আগে

দেশের কয়েকটি জেলায় সন্ধ্যার পর বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ মে) প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ৮টার মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
১ দিন আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেলের প্রাথমিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করছে সরকার।
১ দিন আগে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার গরু, খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে, যা নিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
১ দিন আগে