
রিপোর্টার

ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র-এ ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গোপন সংগঠন দ্য আর্থকুয়েক ফ্যাশন এই হামলার দায় স্বীকার করেছে। শুক্রবার (২০ মার্চ) এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে পরিচালিত ওই স্থাপনায় শুক্রবার ভোরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে স্থাপনাটির কয়েকটি ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু অংশ ধ্বংস হয়ে যায় বলে জানা গেছে।
সংগঠনটি বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রাম-এ দেওয়া এক বার্তায় দাবি করেছে, ইউরোপে এলবিট সিস্টেমসের কার্যক্রমের জন্য এই স্থাপনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাদের ভাষায়, “ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থানটি গুরুত্বপূর্ণ ছিল—এখন সেটি আগুনে জ্বলছে।”
দ্য আর্থকুয়েক ফ্যাশন আরও জানায়, ২০ মার্চ ২০২৬ তারিখে পারদুবাইস শহরে অবস্থিত এলবিট সিস্টেমসের একটি ‘সেন্টার অব এক্সেলেন্স’-এ তারা এই হামলা চালিয়েছে। সংগঠনটির দাবি, স্থানীয় অংশীদারদের সহায়তায় নতুনভাবে নির্মিত এই কেন্দ্রটি ছিল অত্যাধুনিক প্রযুক্তি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা।
তাদের বক্তব্য অনুযায়ী, হামলার সময় স্থাপনাটির বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট করা হয় এবং কারখানার অংশবিশেষে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে সংগঠনটির দাবি, এই ঘটনায় কোনো মানুষ আহত হয়নি।
নিজেদেরকে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক হিসেবে পরিচয় দিয়ে সংগঠনটি বলেছে, তারা ইসরায়েল-সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। তাদের বক্তব্যে উল্লেখ করা হয়, ফিলিস্তিন ও পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
সংগঠনটি আরও অভিযোগ করেছে, এলবিট সিস্টেমস যে অস্ত্র তৈরি করে তা প্রথমে ফিলিস্তিনিদের ওপর ব্যবহার করা হয় এবং পরে আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হয়। যদিও এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে ঘটনাটির পর চেক কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা ঘটনার পেছনে সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে।

ভবিষ্যৎ প্রজন্মকে ধূমপানের ক্ষতি থেকে রক্ষা করতে বড় ধরনের আইনগত পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। ‘তামাক ও ভেপ বিল’ নামে নতুন একটি আইন পাসের মাধ্যমে দেশটি এমন এক নীতি গ্রহণ করেছে, যার ফলে নির্দিষ্ট বয়সের পর জন্ম নেওয়া কেউই জীবনে কখনো সিগারেট কিনতে পারবে না।
১১ ঘণ্টা আগে

অবশেষে জয় হলো দীর্ঘ দুই দশকের লড়াইয়ের। ২২ বছরের অপেক্ষা, দাবি আর সংগ্রামের পর ইন্দোনেশিয়ার পার্লামেন্টে পাস হলো ‘গৃহকর্মী সুরক্ষা আইন’। এই আইনের মাধ্যমে দেশের প্রায় ৪২ লাখ গৃহকর্মী প্রথমবারের মতো পাচ্ছেন স্বীকৃতি, অধিকার এবং নিরাপত্তার নিশ্চয়তা।
১২ ঘণ্টা আগে

চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আবারও লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা জারি করেছে ইসরায়েল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
১ দিন আগে

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে বাংলাদেশ এক জটিল ও সংকটময় সময় পার করছে। বন্ধুপ্রতিম সম্পর্ক থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীতে পরপর দুইবার বাংলাদেশের তেলবাহী জাহাজ ফিরিয়ে দিয়েছে ইরান। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। অনেকেই এটিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা এবং পররাষ্ট্রনীতির অস্পষ্ট অবস্থানের ফলাফল হিসেবে দেখছেন।
১ দিন আগে

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিকে সামনে রেখে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও তৎপরতা দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানে নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র, যা পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
২ দিন আগে

বিশ্ব অর্থনীতির চরম অস্থিতিশীলতা এবং শক্তিশালী মার্কিন ডলারের সাঁড়াশি চাপে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে সোনা। সোমবার (২০ এপ্রিল) সপ্তাহের শুরুতেই মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, যা সাধারণ বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। মূলত মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হওয়া এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা ছেড়ে ডলারের দিকে ঝুঁকছেন বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা।
২ দিন আগে

জাপানের ইওয়াতে প্রিফেকচার উপকূলবর্তী সমুদ্র এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পর দেশটির উত্তর-পূর্ব উপকূলজুড়ে বিস্তীর্ণ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
২ দিন আগে

তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে হরমুজ প্রণালিতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ চলাচলসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।
২ দিন আগে

ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার আগেই কঠোর অবস্থান নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত কোনো প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানো হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই অবস্থান তুলে ধরা হয়েছে।
৩ দিন আগে