
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ইতিহাসে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতি। অনেক ভোটে এগিয়ে থেকেও সুইং স্টেটেই কপাল পুড়ছে কমলা হ্যারিসের। ৪৭তম নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য উৎসব মুখর পরিবেশে আমেরিকার জনগণ ভোট দিয়েছে। অধিকাংশ এলাকায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। তবে কিছু কিছু এলাকায় এখন ভোট গ্রহন চলছে।
ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে চলছে কঠিন প্রতিদ্বন্দিতা। নিউ ইয়র্ক টাইমসের সর্বশেষ আপডেট অনুযায়ী, ট্রাম্প ২৩০টি ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন, এবং হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেক্টোরাল ভোট। এর মানে ট্রাম্প হোয়াইট হাউসের প্রবেশদ্বার থেকে মাত্র ৪০টি ইলেক্টোরাল ভোট দূরে, আর হ্যারিসের প্রয়োজন আরও ৬০টি ভোট।
ভোটের এই ব্যবধান আরও কমে আসার সম্ভাবনা থাকলেও সুইং স্টেটগুলোতে জয় নির্ধারণী হতে যাচ্ছে। ইতিমধ্যেই নর্থ ক্যারোলিনায় ট্রাম্প জয়ী হয়েছেন এবং পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনেও ট্রাম্প এগিয়ে আছেন, যেখানে যথাক্রমে ১৯, ১৫ ও ১০টি ইলেক্টোরাল ভোট রয়েছে। অন্যদিকে, জর্জিয়ায় ১৬টি ভোটের জন্যও ট্রাম্প ভালোভাবেই প্রতিযোগিতা করছেন।
ভোটের এই অবস্থায় যদি ট্রাম্প এগিয়ে থাকা ৪টি সুইং স্টেটেই জিততে পারেন, তাহলে তার পুনরায় হোয়াইট হাউসে ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ফলাফল অনুযায়ী যদি ট্রাম্প নতুন করে আবার হোয়াইট হাউজে বসে তাহলে হ্যারিসের স্বপ্ন চুরমার হবে। ১ম নারী প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নও ভেঙ্গে যাবে।
যুক্তরাষ্ট্রের এনবিসির জরিপ বলছে যে, যুক্তরাষ্ট্রের ৫১ শতাংশ ভোটার অর্থনৈতিক নেতৃত্বের জন্য ট্রাম্পের ওপর আস্থা রেখেছেন, যেখানে কমলা হ্যারিসকে সমর্থন করছেন ৪৭ শতাংশ। তবে সেই জরিপে আরও দেখা যায় যে ৭২ শতাংশ ভোটার বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট। বাইডেন প্রশাসনের চার বছরের শাসনকালে অর্থনৈতিক অবনতি, মূল্যস্ফীতি এবং কর্মসংস্থান সংকটের কারণে ডেমোক্র্যাটদের প্রতি জনগণের আস্থা কিছুটা কমে গেছে। এর ফলে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে অতীত প্রশাসনের ভুলের জন্য মূল্য দিতে হচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
৮ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগে

সাকিব: দেশের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য চালু করা নতুন সামাজিক সহায়তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৯ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসছে। চারদিকে উৎসবের আমেজ তৈরি হলেও দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এখনো উৎসব ভাতা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। ঈদের আর মাত্র ১১–১২ দিন বাকি থাকলেও বোনাস কবে নাগাদ তাদের অ্যাকাউন্টে জমা হবে—এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি।
৯ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশের টাকার সর্বশেষ বিনিময় হার প্রতিদিন জানানো হয়ে থাকে।
১০ ঘণ্টা আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে দামের ওঠানামা যেন থামছেই না। মাত্র একদিন আগে দাম কমানোর পর আবারও বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে এই মূল্যবান ধাতুর দামে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলেও কিছু গুরুত্বপূর্ণ সেবাখাতের কর্মীদের দায়িত্ব পালন করতে হবে। রবিবার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জরুরি সেবা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।
১১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক : স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা জোরদার করতে নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়।
১১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারকে আর্থিক সহায়তা দিতে সরকার নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে আগামীকাল সকাল ১০টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২১ ঘণ্টা আগে