সদ্য সংবাদ
হাসান
রির্পোটার
ভারত বনাম পাকিস্তারেন ম্যাচ-খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
ক্রিকেট দুনিয়ার সবচেয়ে প্রতীক্ষিত লড়াইয়ে আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ICC Men's T20 World Cup 2026-এর গ্রুপ ‘এ’-এর ২৭তম ম্যাচে কলম্বোর R. Premadasa Stadium-এ জমেছে মহারণ। হাই-ভোল্টেজ এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা।
টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান, সতর্ক সূচনা ভারতের
ফ্লাডলাইটের আলোয় টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ভারতের ইনিংস শুরু করতে মাঠে নামেন ইশান কিশান ও তরুণ তুর্কী অভিষেক শর্মা। প্রথম ওভারেই বল হাতে আক্রমণে আসেন পাকিস্তান অধিনায়ক নিজেই।
প্রথম ৫ বল শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১ রান। ইশান কিশান ২ বলে ১ রান করে অপরাজিত, আর অভিষেক শর্মা ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। শুরুতেই উইকেট না হারিয়ে দেখে-শুনে খেলছেন দুই ভারতীয় ওপেনার।
এক নজরে দুই দলের একাদশ (Playing XI)
দুই দলই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে। ভারতের নেতৃত্বে সূর্যকুমার যাদব, আর পাকিস্তানের নেতৃত্বে সালমান আঘা।
ভারতের একাদশ:ইশান কিশান (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।
পাকিস্তানের একাদশ:সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, সালমান আঘা (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক।
ম্যাচের বর্তমান অবস্থা
স্কোর: ভারত ১/০ (০.৫ ওভার)ব্যাটসম্যান: ইশান কিশান (১*), অভিষেক শর্মা (০*)বোলার: সালমান আঘা (০.৫-০-১-০)ভেন্যু: কলম্বো, শ্রীলঙ্কা।
গ্রুপ পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই। কলম্বোর পিচে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে—আর সেই কৌশলেই শুরুতেই নিজে বল হাতে নেন পাকিস্তান অধিনায়ক। এখন দেখার বিষয়, ভারত কত বড় সংগ্রহ গড়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য