সদ্য সংবাদ
হাসান
রির্পোটার
আপডেট খবর: এনসিপি কেন্দ্রীয় নেতা গ্রে’ফতার
চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে কামালপুর ফাঁড়ি পুলিশ তাকে আটক করে। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়।
আসাদুল্লাহ সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। তিনি এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং দলের প্রেস উইংয়ের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটিতেও দায়িত্ব পালন করেছেন। গণভোট ঘিরে ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর হিসেবে এলাকায় প্রচারণাও চালাচ্ছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে জামালপুর জেলার এক ব্যক্তির দায়ের করা চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। নির্বাচন শেষে নিজ বাড়িতে অবস্থানকালে শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে Sujanagar Police Station-এ এনে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা অভিযোগ করেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার দাবি, এটি একটি পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা। তিনি দ্রুত তার স্বামীর মুক্তি দাবি করেন।
এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খইম উদ্দিন বলেন, চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আইনানুগভাবে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য