সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
ব্রেকিং নিউজ: আপেক্ষার অবসান-প্রকাশ পেল গণভোটের রায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদের ওপর গণভোট। রাত ১১টা পর্যন্ত প্রাপ্ত আংশিক ফলাফলে দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চলে ‘হ্যাঁ’ ভোটের উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে এই চিত্র পাওয়া গেছে।
দেশের ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে অন্তত ২৮টি আসনের আংশিক গণভোট ফলাফল পাওয়া গেছে। এসব ফলাফলে অধিকাংশ এলাকায় ‘হ্যাঁ’ ভোটের প্রাধান্য লক্ষ্য করা গেলেও কিছু এলাকায় প্রতিদ্বন্দ্বিতা সমানতালে চলছে।
নেত্রকোনায় ‘হ্যাঁ’ ভোটের বড় ব্যবধান
নেত্রকোনা জেলার পাঁচটি নির্বাচনি আসনে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন। জেলার ৬৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৬৫টির গণভোট ফলাফলে দেখা গেছে, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫ লাখ ৮৯ হাজার ২৮৩টি, আর ‘না’ ভোট পড়েছে ৩ লাখ ৫৯ হাজার ৭৪৭টি। ফলে এই জেলায় ‘হ্যাঁ’ ভোট উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে।
কুমিল্লা-১ আসনেও ‘হ্যাঁ’র স্পষ্ট অগ্রগতি
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৩টির ফলাফল পাওয়া গেছে। এখানে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ১৩ হাজার ১৪টি, আর ‘না’ ভোট পেয়েছে ৩৮ হাজার ৫৪৬টি। আংশিক ফলাফলে এখানেও ‘হ্যাঁ’ ভোটের শক্তিশালী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।
ময়মনসিংহের দুই আসনে এগিয়ে ‘হ্যাঁ’
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৯৪ হাজার ৬০৫টি, আর ‘না’ ভোট পেয়েছে ২৭ হাজার ৪৯৭টি। একইভাবে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ‘হ্যাঁ’ ভোট ৫১ হাজার ৮৭৫টি, আর ‘না’ ভোট ২৫ হাজার ৪০১টি। দুই আসনেই ‘হ্যাঁ’ ভোট স্পষ্টভাবে এগিয়ে রয়েছে।
খাগড়াছড়িতে ব্যতিক্রমী চিত্র
খাগড়াছড়ি জেলার ২০৩টি কেন্দ্রের মধ্যে ৪১টির ফলাফল পাওয়া গেছে। এখানে আংশিক ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পিছিয়ে রয়েছে। ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৩০ হাজার ৬৬৫, আর ‘না’ ভোট পেয়েছে ৩১ হাজার ৭৬। ফলে এই জেলায় ফলাফলের চিত্র ভিন্ন ধারায় এগোচ্ছে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখনও অনেক কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। চূড়ান্ত ফলাফল জানতে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল
- বিএনপির চেয়ারপারসন তারেক রহমান হাসপাতালে
- ব্রাহ্মণবাড়িয়া–২: রুমিন ফারহানার আসনের ফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?