ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

ঠাকুরগাঁও-১ আসনে ফল প্রকাশ- দেখুন মির্জা ফখরুলের অবস্থান

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১২ ২০:৪৬:৫৯
ঠাকুরগাঁও-১ আসনে ফল প্রকাশ- দেখুন মির্জা ফখরুলের অবস্থান

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের নির্বাচনী লড়াইয়ে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়েছে, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৭৭ ভোট। একই কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬১২ ভোট এবং হাতপাখা প্রতীক পেয়েছে ২৬ ভোট। এ ছাড়া হ্যাঁ ভোট পড়েছে ১ হাজার ৭৯৫টি এবং না ভোট ৫২১টি।

অন্যদিকে দানারহাট আনসারীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ৬৯৪টি। সেখানে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১ হাজার ২১১ ভোট এবং হাতপাখা পেয়েছে ৫ ভোট। এই কেন্দ্রে হ্যাঁ ভোট ১ হাজার ৫৮৪টি ও না ভোট ১৯৮টি গণনা করা হয়েছে।

নির্বাচনের দিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ জেলা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসে ভোট দেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, দুটি কেন্দ্র মিলিয়ে ধানের শীষ প্রতীকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন মোট ২ হাজার ৪৭১ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন মোট ১ হাজার ৮২৩ ভোট।

ট্যাগ: বাংলাদেশ নির্বাচন খবর Bangladesh Election Update Latest Election News Bangladesh বাংলাদেশ রাজনৈতিক খবর ঠাকুরগাঁও-১ নির্বাচন ফলাফল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট ঠাকুরগাঁও সদর আসন ধানের শীষ প্রতীক ভোট জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র দানারহাট আনসারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র বিএনপি নির্বাচন সংবাদ ঠাকুরগাঁও ভোটের ফলাফল হ্যাঁ না ভোট গণনা ঠাকুরগাঁও লাইভ আপডেট নির্বাচন কেন্দ্র ফলাফল আজকের নির্বাচন সংবাদ Thakurgaon-1 election result Mirza Fakhrul Islam Alamgir votes BNP election news Bangladesh Thakurgaon Sadar constituency Paddy Sheaf symbol vote Jamaat candidate Delawar Hossain Bangladesh political news today Thakurgaon voting result Election center result Bangladesh Bangladesh vote counting news Thakurgaon government girls school center Danarhat Ansaria Fazil Madrasa center result Bangladesh election live update

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ