সদ্য সংবাদ
হাসান
রির্পোটার
ঠাকুরগাঁও-১ আসনে ফল প্রকাশ- দেখুন মির্জা ফখরুলের অবস্থান
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের নির্বাচনী লড়াইয়ে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়েছে, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৭৭ ভোট। একই কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬১২ ভোট এবং হাতপাখা প্রতীক পেয়েছে ২৬ ভোট। এ ছাড়া হ্যাঁ ভোট পড়েছে ১ হাজার ৭৯৫টি এবং না ভোট ৫২১টি।
অন্যদিকে দানারহাট আনসারীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ৬৯৪টি। সেখানে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১ হাজার ২১১ ভোট এবং হাতপাখা পেয়েছে ৫ ভোট। এই কেন্দ্রে হ্যাঁ ভোট ১ হাজার ৫৮৪টি ও না ভোট ১৯৮টি গণনা করা হয়েছে।
নির্বাচনের দিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ জেলা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসে ভোট দেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, দুটি কেন্দ্র মিলিয়ে ধানের শীষ প্রতীকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন মোট ২ হাজার ৪৭১ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন মোট ১ হাজার ৮২৩ ভোট।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- বিএনপির চেয়ারপারসন তারেক রহমান হাসপাতালে
- দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- নির্বাচনের ফলাফল কবে দিবে: জানালো নির্বাচন কমিশন
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আবারও বাড়ল সোনার দাম: ২২, ২১ ১৮ ক্যারেটের মূল্য কত? (১১ ফেব্রুয়ারি)
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)