সদ্য সংবাদ
হাসান
রির্পোটার
ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
হাসান: ঢাকা-৮ আসনের ১২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। প্রাথমিক হিসাবে তিনি ৯২৬ ভোটে এগিয়ে আছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা থেকে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত ফল অনুযায়ী, ১২টি কেন্দ্রে মির্জা আব্বাস পেয়েছেন ৭ হাজার ৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৬ হাজার ৪৯৭ ভোট।
সকাল থেকে বিকেল: ভোট শেষে শুরু গণনা
সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট শেষ হওয়ার পরপরই দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা শুরু হয়।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার সকালে সারা দেশ থেকে প্রাপ্ত তথ্য একত্র করে ঘোষণা করা হবে।
সারাদেশের চিত্র
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় আজ ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মোট ভোটার সংখ্যা: ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন
পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন
নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন
৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।মোট প্রার্থী ২ হাজার ২৮ জন—
দলীয় প্রার্থী: ১ হাজার ৭৫৫ জন
স্বতন্ত্র প্রার্থী: ২৭৩ জন
সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে
এবারের নির্বাচনে ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি সংবিধানের আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়েছেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- বিএনপির চেয়ারপারসন তারেক রহমান হাসপাতালে
- দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- নির্বাচনের ফলাফল কবে দিবে: জানালো নির্বাচন কমিশন
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আবারও বাড়ল সোনার দাম: ২২, ২১ ১৮ ক্যারেটের মূল্য কত? (১১ ফেব্রুয়ারি)
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)