ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

রাকিব

সিনিয়র রির্পোটার

আমাদের এজেন্টদের বাধা দেয়া হচ্ছে: ভোট কারচুপির অভিযোগ

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১২ ১১:৫২:০৩
আমাদের এজেন্টদের বাধা দেয়া হচ্ছে: ভোট কারচুপির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে নারী পোলিং এজেন্টদের হেনস্তার অভিযোগ তুলেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। সোমবার সকালে খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

কেন্দ্র পরিদর্শনের সময় তাসনিম জারা জানান, তাদের দলের পোলিং এজেন্টদের অনেক জায়গায় কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “বিভিন্ন কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। নানা অজুহাতে তাদের আটকে রাখা হচ্ছে। বিশেষ করে নারী এজেন্টদের হেনস্তার ঘটনা আমাদের উদ্বিগ্ন করছে।”

তিনি আরও বলেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়— এটাই সবার প্রত্যাশা। ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার আহ্বানও জানান এই স্বতন্ত্র প্রার্থী।

এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। মোট ২ হাজার ২৮ জন প্রার্থী বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।

এবারের নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন। তাদের মধ্যে অন্যতম আলোচিত ও জনপ্রিয় প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এনসিপির সাবেক সদস্য তাসনিম জারা, যিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ