ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

নির্বাচন নিয়ে নতুন ঘোষণা নির্বাচন কমিশনের

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১১ ২৩:২৯:২৮
নির্বাচন নিয়ে নতুন ঘোষণা নির্বাচন কমিশনের

হাসান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের উদ্দেশে কমিশন জানিয়েছে—ভুল তথ্য বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং ভোটারদের ভোটদান থেকে বিরত রাখতে একটি সংগঠিত মহল পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে।

কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সারা দেশে শেরপুর-৩ আসন ছাড়া মোট ২৯৯টি আসনে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী মাঠে মোতায়েন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে ভোটাররা কোনো ধরনের ভয় বা শঙ্কা ছাড়াই ভোট দিতে পারেন।

এছাড়া নাগরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সবাইকে বিভ্রান্তিকর প্রচার ও উসকানিমূলক বক্তব্য উপেক্ষা করে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ