সদ্য সংবাদ
রাকিব
রির্পোটার
আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
রাকিব: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সম্ভাব্য গণভোট এবং গ্রীষ্মকালীন বিদ্যুৎ চাহিদা মাথায় রেখে সিরাজগঞ্জ শহরের কিছু এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা অপসারণের কাজ সম্পন্ন করতে শুক্রবার মোট ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
নেসকোর সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাজ শেষ করে সংযোগ পুনরায় চালু করা হবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।
এই সময় ১১ কেভি মাসুমপুর ও সার্কিট হাউস ফিডারের আওতাধীন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা বিদ্যুৎবিহীন থাকবে। এর মধ্যে রয়েছে—মাসুমপুর ও মাসুমপুর কারিগর পাড়া, হাজী আহম্মেদ আলী রোড, বাজার স্টেশন ও নিউ মার্কেট, কাচারী পাড়া, বগুড়া বাস স্ট্যান্ড, চক শিয়ালকোল, দিয়ার বৈদ্যনাথ এবং আশপাশের সংশ্লিষ্ট এলাকা।
নেসকো জানিয়েছে, জাতীয় গুরুত্বপূর্ণ আয়োজনকে সামনে রেখে এবং গরমের সময় গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে আগাম প্রস্তুতি হিসেবেই এই কাজ করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নতুন পে-স্কেল: জানা গেল পূর্ণাঙ্গ কার্যকরের তারিখ
- নবম পে-স্কেল: অপেক্ষার অবসান, বেতন বাড়ছে আড়াই গুণ, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- জানা গেল কবে কার্যকর হবে পে-স্কেল: জানুন সুনির্দিষ্ট তারিখ-বেতন বৃদ্ধির হিসাব
- ফেব্রুয়ারির শুরুতেই ধাক্কা: দেখুন আজকের স্বর্ণের দাম (১ ফেব্রুয়ারি)
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশ মন্ত্রিপরিষদের
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- তিন লাখ ছোঁয়ার আগেই স্বর্ণের বাজারে বড় ধাক্কা, দেখুন আজকের দাম (৩০ জানুয়ারি)
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার