সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
শেষ হলো পে কমিশনের সভা: নবম জাতীয় পে স্কেল নিয়ে যা জানা গেল
হাসান: নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করার লক্ষ্যে পূর্ণ কমিশনের গুরুত্বপূর্ণ সভা শেষ হয়েছে। সভা শেষে কমিশন সূত্র জানায়, নতুন বেতন কাঠামোর পাশাপাশি পেনশনভোগীদের জন্য আসছে বড় ধরনের স্বস্তির খবর। পেনশন ও চিকিৎসা ভাতা দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে নবম জাতীয় পে স্কেল প্রণয়ন সংক্রান্ত এই সভা শেষ হয়। সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
সভা সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলে বেতন কাঠামো ২০ ধাপে বহাল থাকছে। এতে সর্বনিম্ন অর্থাৎ ২০তম গ্রেডে বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে বেতন ১ লাখ ৬০ হাজার টাকা।
একই সঙ্গে পেনশনভোগীদের জন্য পেনশন বৃদ্ধির হার স্তরভেদে নির্ধারণের সুপারিশ করা হয়েছে। যারা বর্তমানে মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের পেনশন শতভাগ বা দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব রয়েছে। মাসিক ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশন বাড়ানোর হার ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর যেসব পেনশনভোগী মাসে ৪০ হাজার টাকার বেশি পেনশন পান, তাদের জন্য ৫৫ শতাংশ পেনশন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে।
প্রবীণ পেনশনভোগীদের চিকিৎসা সুবিধা বাড়াতেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। প্রস্তাব অনুযায়ী, ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের চিকিৎসা ভাতা বর্তমান ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ৫৫ বছরের কম বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা ৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।
কমিশন সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ আলোচনা, আর্থিক সক্ষমতা ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করেই এসব সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। পে কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার পর যাচাই-বাছাই ও অনুমোদন শেষে নতুন বেতন ও পেনশন কাঠামো কার্যকর হবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়