সদ্য সংবাদ
রাকিব
সিনিয়র রিপোর্টার
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল নিয়ে যা জানাল অধিদপ্তর
রাকিব: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবের বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। অধিদপ্তর জানিয়েছে, লিখিত পরীক্ষার ফল বাতিলের কোনো সুযোগ নেই এবং খাতা মূল্যায়ন প্রক্রিয়া শেষ করে দ্রুত ফল প্রকাশ করা হবে।
ডিপিইর পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক একে সামছুল আহসান বলেন, ফল প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ২০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের যে আলোচনা চলছে, সেটি নিশ্চিত নয়। এখনো নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি, তবে পরীক্ষার্থীরা যাতে যত দ্রুত সম্ভব ফল জানতে পারেন—সে লক্ষ্যেই কাজ চলছে।
পরীক্ষা বাতিলের দাবির বিষয়ে অধিদপ্তর কঠোর অবস্থান নিয়েছে। কিছু মহল প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবি জানালেও ডিপিই জানিয়েছে, এ ধরনের অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং যারা অসদুপায় অবলম্বনের চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন ১০ লাখ ৮০ হাজারেরও বেশি প্রার্থী। পরীক্ষা চলাকালে জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে সারাদেশে ২০৭ জনকে আটক করা হয়। এর মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁ ও দিনাজপুরে ১৮ জন করে আটক হয়েছেন। বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল সরবরাহের চেষ্টা করা ‘ডিভাইস পার্টি’র বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালিত হয়।
উল্লেখ্য, এ নিয়োগে শূন্যপদ রয়েছে ১৪ হাজার ৩৮৫টি। অধিদপ্তর জানিয়েছে, ফলাফল প্রস্তুতের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে এবং অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পরীক্ষার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তির অপেক্ষায় থাকতে অনুরোধ করা হয়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়