
রিপোর্টার

মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ২০২৫-২৬ সালের জন্য ‘কেস-বাই-কেস’ ভিত্তিতে বিদেশি কর্মী নিয়োগের বিশেষ কোটা চালু করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন)। আগামী ১৯ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) জারি করা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনপত্র গ্রহণ ও যাচাই-বাছাই চলবে ১৯ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। পুরো প্রক্রিয়ায় শৃঙ্খলা নিশ্চিত করতে এবার চালু করা হয়েছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা। নিয়োগকর্তারা ১৬ জানুয়ারি ২০২৬ থেকেই নির্ধারিত লিংক—https://que05-my.qbe.ee/KDN-OSC —এর মাধ্যমে সাক্ষাতের সময় বুক করতে পারবেন।
কোন কোন খাতে কর্মী নেওয়া হবে?
মন্ত্রণালয় সুনির্দিষ্ট কয়েকটি খাতে শর্তসাপেক্ষে বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে—
সেবা খাত:পাইকারি ও খুচরা ব্যবসা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ড, অনুমোদিত মেটাল ও স্ক্র্যাপ ব্যবসা, রেস্টুরেন্ট, লন্ড্রি এবং কার্গো হ্যান্ডলিং।
উৎপাদন (ম্যানুফ্যাকচারিং):বিদ্যমান কারখানার কর্মী প্রতিস্থাপন এবং মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) অনুমোদিত নতুন বিনিয়োগ প্রকল্প।
নির্মাণ খাত:শুধুমাত্র সরকারি বা জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য কর্মী নেওয়া যাবে।
কৃষি ও বাগান:মৎস্য চাষ, গবাদি পশু পালন, শস্য উৎপাদন ও সব ধরনের প্ল্যান্টেশন।
খনি খাত:খনিজ ও পাথর উত্তোলন সংশ্লিষ্ট কার্যক্রম।
কঠোর শর্তে হবে নিয়োগ
প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বেশ কিছু বাধ্যতামূলক শর্ত আরোপ করা হয়েছে—
কর্মী প্রতিস্থাপন:
রেস্টুরেন্ট ও ম্যানুফ্যাকচারিং খাতে ২০২৪ সাল থেকে বর্তমান পর্যন্ত
কার্গো সেবায় ২০২১ সাল থেকে বর্তমান পর্যন্ত‘চেক-আউট মেমো’ থাকতে হবে। ইমিগ্রেশন বিভাগ থেকে সত্যায়িত কাগজপত্র ও কর্মীর দেশত্যাগের প্রমাণ জমা দেওয়া বাধ্যতামূলক।
নির্মাণ খাত:আবেদন করতে পারবেন কেবল মূল ঠিকাদার বা মনোনীত সাব-কন্ট্রাক্টর। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সরকারি সংস্থার প্রত্যয়নপত্র আবশ্যক।
নতুন শিল্প প্রকল্প:ম্যানুফ্যাকচারিং খাতে ১ জানুয়ারি ২০২৩-এর পর এমআইডিএ লাইসেন্সপ্রাপ্ত নতুন বা সম্প্রসারিত প্রকল্পগুলোই কেবল আবেদনযোগ্য।
কোথায় মিলবে বিস্তারিত?
আবেদন ফরম ও যোগ্যতার পূর্ণ বিবরণ পাওয়া যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট—
www.moha.gov.my → Immigration Affairs সেকশনে।
সরাসরি যোগাযোগ:ওয়ান স্টপ সেন্টার (OSC), বিদেশি কর্মী ব্যবস্থাপনা বিভাগ,লেভেল–৫, সেতিয়া পারকাসা ৯, পুত্রজায়া।
বিশ্লেষকদের মতে, এই কাঠামোবদ্ধ কোটা পদ্ধতি কার্যকর হলে মালয়েশিয়ার প্রধান খাতগুলোতে চলমান শ্রমিক সংকট অনেকটাই কমবে এবং অভিবাসী শ্রমবাজারে শৃঙ্খলা ফিরবে।

২০২৬ শিক্ষাবর্ষে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল-কলেজের ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এ উপলক্ষে ছুটি থাকবে।
৩ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
৪ ঘণ্টা আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
৪ ঘণ্টা আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
৪ ঘণ্টা আগে

প্রবাসীদের জন্য আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, বাহরাইনসহ বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা কমেছে।
৪ ঘণ্টা আগে

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
৫ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের গেজেট প্রকাশের পর বেতন কাঠামোর বিভিন্ন পরিবর্তন সামনে এসেছে। নতুন কাঠামোয় আগের মতোই মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। তবে নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে নতুন বেতন কার্যকর করা হবে।
৬ ঘণ্টা আগে

এক দিনের বিরতির পর আবারও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের ১৮টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
৬ ঘণ্টা আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার দেশের বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। নতুন প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাস, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাস এবং ডিটিসি এলাকার মিনিবাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।
৭ ঘণ্টা আগে