সদ্য সংবাদ
রাকিব
সিনিয়র রিপোর্টার
দুর্ঘটনায় আহত ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসার খরচ দেবে সরকার-আবেদন করুন এখানে
রাকিব: দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদানের উদ্যোগ নিয়েছে সরকার। এই সহায়তা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে দেওয়া হবে। ট্রাস্টের আওতায় ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
২০২৫-২৬ অর্থবছরের জানুয়ারি–ফেব্রুয়ারি প্রান্তের জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন সম্পূর্ণ করতে হবে ট্রাস্টের নিজস্ব ওয়েবসাইটের ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’ ব্যবহার করে।
আবেদনযোগ্য শিক্ষার্থী ও শর্তাবলী
১. আবেদনকারীকে বিজ্ঞপ্তির অর্থবছর বা তার আগের এক বছরের মধ্যে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে।
২. একজন শিক্ষার্থী চিকিৎসার জন্য কেবল একবারই অনুদান পাবেন।
৩. আবেদন করতে হবে অনলাইনে, এই লিংকে:https://www.eservice.pmeat.gov.bd/medical
হার্ডকপি জমা দেওয়ার প্রয়োজন নেই।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
আবেদন জমা দেওয়ার সময় নিম্নলিখিত নথিপত্র সংযুক্ত করতে হবে:
জেলা সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রত্যয়নপত্র, চিকিৎসা সনদ ও হাসপাতালের ছাড়পত্র।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র।
শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ।
অভিভাবকের জাতীয় পরিচয়পত্র।
শিক্ষার্থীর অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিশ্চিত করেছে, অনুদানের অর্থ সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
আরও তথ্য ও যোগাযোগ
আবেদন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালীন যোগাযোগ করা যাবে:
ফোন: ০২-৫৫০০০৪২৮
মোবাইল: ০১৭৭৮৯৫৮৩৫৬
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- আগামীকাল শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- কমানোর ১২ ঘণ্টার ব্যবধানে ৬,২৯৯ টাকা বেড়ে সোনার নতুন দাম নির্ধরণ
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম
- ফের হ্যাভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল: বিএনপির বড় ধাক্কা