
সিনিয়র রির্পোটার

নতুন বছরের শুরুতেই প্রকৃতিতে জেঁকে বসতে শুরু করেছে শীত। তবে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আসল শীত এখনো বাকি! চলতি জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা এক ধাক্কায় ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কায় দেশবাসীকে আগাম প্রস্তুতির পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
৫টি শৈত্যপ্রবাহের ভ্রুকুটিআবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, জানুয়ারি মাসজুড়ে দেশে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ধরণ হবে দুই রকম:
মৃদু থেকে মাঝারি: ২-৩টি শৈত্যপ্রবাহে তাপমাত্রা থাকবে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
মাঝারি থেকে তীব্র: ১-২টি ক্ষেত্রে তাপমাত্রা ৬ ডিগ্রি থেকে আরও কমে ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে, যা জনজীবনে স্থবিরতা নামিয়ে আনতে পারে।
ঘন কুয়াশা ও তাপমাত্রার লুকোচুরিএ মাসে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বিপত্তি বাঁধাবে ঘন কুয়াশা। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত নদ-নদী অববাহিকা ও দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ। কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি হবে কয়েক গুণ বেশি।
ঘূর্ণিঝড় নেই, আবহাওয়া থাকবে শুষ্কআশার কথা হলো, এ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের শঙ্কা নেই। দেশের প্রধান নদ-নদীগুলোতে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে। সূর্যকিরণকাল দিনে ৩.৫০ থেকে ৫.৫০ ঘণ্টা হতে পারে এবং প্রতিদিন গড়ে ১.৫০ থেকে ৩.৫০ মিমি বাষ্পীভবন হতে পারে। তবে রোদ থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কমার সম্ভাবনা কম।
আবহাওয়া অফিসের এই সতর্কবার্তার পর নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষের জন্য বিশেষ সহায়তার প্রয়োজন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে একটি গোল করে জয় নিশ্চিত করে পাকিস্তান। এই হারে দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না স্বাগতিকদের।
৮ ঘণ্টা আগে

১০ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের মারকায পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘রাস্তায় গাড়ি পুড়িয়ে বা মিছিল করে দ্বীন কায়েম হয় না। ইসলাম প্রচার হয়েছে ভালো কাজ, উত্তম চরিত্র ও সুন্দর আচরণের মাধ্যমে।’
১০ ঘণ্টা আগে

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা গুরুত্বপূর্ণ এই সেমিফাইনাল। ম্যাচের আগে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় দলে এসেছেন রহমত মিয়া। আর আক্রমণভাগে মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা।
১০ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা কয়েক দফা কমার পর নতুন করে সমন্বয় করা হয়নি সোনার দাম। ফলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত আগের দামেই শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিক্রি হচ্ছে সোনা। আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
১৬ ঘণ্টা আগে

জমি কেনার পর কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মূল দলিল হারিয়ে গেলে দুশ্চিন্তায় পড়েন অনেকেই। জমি বিক্রি, নামজারি, ব্যাংকঋণ কিংবা মালিকানাসংক্রান্ত কাজে দলিল প্রয়োজন হলে কীভাবে এগোবেন, তা নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। তবে মূল দলিল হারিয়ে গেলেই যে জমির মালিকানা প্রমাণের পথ বন্ধ হয়ে যায়, বিষয়টি এমন নয়। দলিলটি নিবন্ধিত হয়ে থাকলে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকারি রেকর্ডের ভিত্তিতে সার্টিফাইড কপি বা প্রত্যয়িত নকল সংগ্রহ করা যায়। এমনকি দলিল নম্বর জানা না থাকলেও নির্দিষ্ট তথ্য দিয়ে তল্লাশি করে দলিলের সন্ধান পাওয়ার সুযোগ রয়েছে।
১৬ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে আপাতত বাংলাদেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখছে না বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাব আয়োজিত ৩৭তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। এতে মিরসরাই ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং মাদ্রাসা রয়েছে।
১ দিন আগে

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এলাকাবাসী কবরস্থানে গিয়ে বেশ কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে কাছে গিয়ে দেখা যায়, ৩টি কবরের ভেতর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই প্রিয়জনের কবরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
১ দিন আগে