
রিপোর্টার

উত্তরের হাড়কাঁপানো হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জনজীবন। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে জেলাটিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন। এর আগের দিন বৃহস্পতিবারও ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে যশোর ছিল দেশের শীতলতম স্থান। টানা কয়েক দিনের এই মৃদু শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ।
সূর্যোদয়ে স্বস্তি, তবে রোজগারে টানযশোরের মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ভোরে তীব্র শীত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে। সকাল সাড়ে ১০টার দিকে তাপমাত্রা বেড়ে ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেও উত্তরের বাতাসের কারণে ঠান্ডার অনুভূতি কমেনি। বিশেষ করে যারা ভোরে কাজের সন্ধানে বের হন, তাদের চরম বিপাকে পড়তে হচ্ছে।
থোকা থোকা কুয়াশা ও মোটরসাইকেল চালকদের হাহাকারশৈত্যপ্রবাহের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে পরিবহন শ্রমিকদের ওপর। সদর উপজেলার শেখহাটি এলাকার মোটরসাইকেল চালক জাহিদ হাসান দীর্ঘ ২৫ বছর ধরে যাত্রী বহন করে সংসার চালাচ্ছেন। তিনি জানান, তীব্র ঠান্ডার কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। আগে যেখানে প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় হতো, এখন তা নেমে এসেছে অর্ধেকে। জাহিদ হাসানের মতো শত শত চালক জবুথবু হয়ে মোড়ে মোড়ে যাত্রীর অপেক্ষায় বসে থাকলেও কাঙ্ক্ষিত ভাড়ার দেখা মিলছে না।
ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রাআবহাওয়া অফিসের তথ্যমতে, গত আট দিন ধরে যশোরে জেঁকে বসেছে শীত। তীব্র ঠান্ডায় জেলার দিনমজুর, পরিবহন শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সীমাহীন কষ্টের মধ্য দিয়ে দিন পার করছেন। রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যাওয়ায় বিপণিবিতানগুলোতেও ক্রেতা সমাগম কম। কতদিন এই পরিস্থিতি চলবে, তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ।

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে একটি গোল করে জয় নিশ্চিত করে পাকিস্তান। এই হারে দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না স্বাগতিকদের।
৮ ঘণ্টা আগে

১০ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের মারকায পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘রাস্তায় গাড়ি পুড়িয়ে বা মিছিল করে দ্বীন কায়েম হয় না। ইসলাম প্রচার হয়েছে ভালো কাজ, উত্তম চরিত্র ও সুন্দর আচরণের মাধ্যমে।’
১০ ঘণ্টা আগে

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা গুরুত্বপূর্ণ এই সেমিফাইনাল। ম্যাচের আগে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় দলে এসেছেন রহমত মিয়া। আর আক্রমণভাগে মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা।
১০ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা কয়েক দফা কমার পর নতুন করে সমন্বয় করা হয়নি সোনার দাম। ফলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত আগের দামেই শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিক্রি হচ্ছে সোনা। আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
১৬ ঘণ্টা আগে

জমি কেনার পর কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মূল দলিল হারিয়ে গেলে দুশ্চিন্তায় পড়েন অনেকেই। জমি বিক্রি, নামজারি, ব্যাংকঋণ কিংবা মালিকানাসংক্রান্ত কাজে দলিল প্রয়োজন হলে কীভাবে এগোবেন, তা নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। তবে মূল দলিল হারিয়ে গেলেই যে জমির মালিকানা প্রমাণের পথ বন্ধ হয়ে যায়, বিষয়টি এমন নয়। দলিলটি নিবন্ধিত হয়ে থাকলে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকারি রেকর্ডের ভিত্তিতে সার্টিফাইড কপি বা প্রত্যয়িত নকল সংগ্রহ করা যায়। এমনকি দলিল নম্বর জানা না থাকলেও নির্দিষ্ট তথ্য দিয়ে তল্লাশি করে দলিলের সন্ধান পাওয়ার সুযোগ রয়েছে।
১৬ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে আপাতত বাংলাদেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখছে না বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাব আয়োজিত ৩৭তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। এতে মিরসরাই ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং মাদ্রাসা রয়েছে।
১ দিন আগে

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এলাকাবাসী কবরস্থানে গিয়ে বেশ কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে কাছে গিয়ে দেখা যায়, ৩টি কবরের ভেতর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই প্রিয়জনের কবরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
১ দিন আগে