সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
উত্তাল শাহবাগ: হাদি হ’ত্যার বিচারের দাবিতে তৃতীয় দফা অবরোধ
হাসান: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা তৃতীয়বারের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ চত্বর অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তাঁরা।
স্লোগানে স্লোগানে প্রকম্পিত শাহবাগআন্দোলনকারীদের গগনবিদারী স্লোগানে এসময় প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগ এলাকা। ‘বইলা গেছে হাদি ভাই, আমার খুনের বিচার চাই’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’—এমন সব স্লোগানে বিচারহীনতার বিরুদ্ধে নিজেদের অনড় অবস্থানের জানান দেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। শাহবাগ মোড় অবরোধের ফলে আশপাশের রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
গোপন বৈঠকের বিরুদ্ধে হুঁশিয়ারিশাহবাগের সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে এক কড়া বার্তা দেন। তিনি স্পষ্ট করে বলেন, “আপনাদের সাথে কেউ বৈঠক করতে আসলে তা অবশ্যই হতে হবে প্রকাশ্যে। কোনো গোপন বা সিক্রেট বৈঠক আমরা মেনে নেব না। বিশেষ করে দিল্লির সাথে বাংলাদেশের কোনো লুকোচুরি বৈঠক চলবে না।”
আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌমত্বের লড়াইআবদুল্লাহ আল জাবের তাঁর বক্তব্যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা দেন। তিনি বলেন, “ভারত হোক কিংবা আমেরিকা বাংলাদেশের ওপর কোনো ধরনের বিদেশি আধিপত্যবাদ বরদাশত করা হবে না। আমাদের এই লড়াই কেবল শুরু। ওসমান হাদি আমাদের লড়াইয়ের পথ দেখিয়ে গেছেন। আমরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কারও হাতে তুলে দেব না।”
তিনি আরও উল্লেখ করেন যে, ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং সকল প্রকার দেশি-বিদেশি ষড়যন্ত্র ও আধিপত্যবাদের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের এই সংগ্রাম অব্যাহত থাকবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম