
রিপোর্টার

হাসান: ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি; সুস্থ পায়ে হেঁটে পুরান ঢাকার নির্জন কারাগারে প্রবেশ করেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু ছয় বছর পর যখন তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন, তখন পেছনে রেখে গেছেন এক ভয়াবহ অভিযোগের পাহাড়। বিএনপির শীর্ষ নেতাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার বেগম জিয়াকে পরিত্যক্ত কারাগারে রেখে সুপরিকল্পিতভাবে ‘স্লো পয়জনিং’ বা ধীরগতির বিষপ্রয়োগের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।
পরিত্যক্ত কারাগারের বিভীষিকা ও প্রথম সন্দেহপুরান ঢাকার জরাজীর্ণ ও পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ দুই বছরের বেশি সময় নির্জন বন্দি ছিলেন খালেদা জিয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২১ সাল থেকেই প্রকাশ্যে এই প্রশ্ন তুলে আসছিলেন। তিনি জানিয়েছিলেন, যে কক্ষে বেগম জিয়াকে রাখা হয়েছিল সেটি ছিল অত্যন্ত স্যাঁতসেঁতে এবং সেখানে ইঁদুরের অবাধ বিচরণ ছিল। ২০২১ সালের ২৫ নভেম্বর মির্জা ফখরুল প্রথমবার অভিযোগ করেন, “ডাক্তাররা যখন বলছেন তাদের সব জ্ঞান শেষ, তখন প্রশ্ন জাগে কারাগারে কি তাঁকে কোনো স্লো পয়জনিং করা হয়েছিল?”
বিদেশি সাংবাদিকের তথ্য ও মির্জা আব্বাসের চাঞ্চল্যকর দাবিএ বছরের ২৯ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক অনুষ্ঠানে এক ভারতীয় সাংবাদিকের উদ্ধৃতি দিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি দাবি করেন, ওই সাংবাদিক আগেভাগেই জানিয়েছিলেন যে খালেদা জিয়া বড়জোর দুই বছর বাঁচবেন, কারণ সেভাবেই ‘ডিজাইন’ করা হয়েছে। মির্জা আব্বাসের মতে, খালেদা জিয়ার বর্তমান অসুস্থতা কোনো স্বাভাবিক বিষয় ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত অস্বাভাবিক পরিস্থিতির ফল।
অত্যাচার ও মানসিক যন্ত্রণার ইতিবৃত্তজুলাই গণঅভ্যুত্থানের পর গত ২৪ ফেব্রুয়ারি ঢাকার ধামরাইয়ে এক সমাবেশে মির্জা ফখরুল পুনরায় জোর দিয়ে বলেন, কারাগারে থাকাবস্থায় সুপরিকল্পিত উপায়ে বিষপ্রয়োগের মাধ্যমেই তাঁর শরীরকে স্থায়ীভাবে অকেজো করে দেওয়া হয়েছিল। একই সুর শোনা গেছে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের কণ্ঠেও। তিনি দাবি করেন, ব্রিটিশ আমলের জরাজীর্ণ পোকামাকড়ের আশ্রস্থলে রেখে দেশনেত্রীকে মানসিক ও শারীরিক যন্ত্রণার মাধ্যমে তিলে তিলে হত্যার চেষ্টা করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার।
একটি যুগের অবসান ও অমীমাংসিত প্রশ্নটানা ছয় বছরের বন্দিদশা, যার মধ্যে দুই বছর কারাগারে, দুই বছর হাসপাতালে এবং শেষ দুই বছর গৃহবন্দি অবস্থায় কাটানো বেগম জিয়া আজ নেই। তবে তাঁর মৃত্যুর পর ‘স্লো পয়জনিং’ এর এই অভিযোগগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর ক্ষত ও অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেল।

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ নামে অনুমোদিত এই কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে এসেছে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
৬ ঘণ্টা আগে

যৌথ মালিকানাধীন খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়ে দীর্ঘদিন ধরে যে হয়রানি ও জটিলতার মুখোমুখি হতে হচ্ছে, তা নিরসনে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নতুন নির্দেশনার মাধ্যমে যৌথ মালিকানার জমি নিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং পরবর্তী সময়ে জমি হস্তান্তর বা পৃথক খতিয়ান সৃষ্টির ক্ষেত্রে জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জাতীয় বিদ্যুৎ গ্রিডে। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং।
৯ ঘণ্টা আগে

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার ৭৯৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে দেশটি থেকে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়।
১০ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে যারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগের সুযোগ নিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির দুই পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে স্কেল অনুমোদন হলেও এখনো প্রকাশ হয়নি প্রজ্ঞাপন। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হয়েছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
১৪ ঘণ্টা আগে

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বাড়তির ধারা ফিরেছে। একদিনের ব্যবধানেই দাম কমার পর শনিবার (১২ সেপ্টেম্বর) নতুন করে স্বর্ণের মূল্য বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে শনিবার নির্ধারিত বাড়তি দামেই। এতে স্বর্ণ কেনার পরিকল্পনা করা ক্রেতাদের আগের তুলনায় আরও বেশি টাকা খরচ করতে হচ্ছে।
১৪ ঘণ্টা আগে

রাজধানী ঢাকাসহ দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমন পরিস্থিতিতে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১৫ ঘণ্টা আগে