
রিপোর্টার

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিরবিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
হাসপাতালে শেষ মুহূর্তের লড়াইগত ২৩ নভেম্বর থেকে ফুসফুস, লিভার ও কিডনিজনিত নানা জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, তিনি এক অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছিলেন। আজ ফজরের নামাজের ঠিক পরেই দেশ ও জাতির জন্য এক অপূরণীয় শূন্যতা রেখে তিনি পরপারে পাড়ি জমান। বিএনপির মিডিয়া সেল ও ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।
ফার্স্ট লেডি থেকে রাজনীতির কাণ্ডারি১৯৪৫ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা ছিল রূপকথার মতো। ১৯৬০ সালে জিয়াউর রহমানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পর তিনি ফার্স্ট লেডি হিসেবে বিশ্বমঞ্চে পরিচিতি পান। তবে ১৯৮১ সালে জিয়াউর রহমানের অকাল প্রয়াণের পর দলের অস্তিত্ব রক্ষায় তিনি রাজনীতিতে নামেন। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিয়ে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে যে নেতৃত্ব তিনি দিয়েছিলেন, তা তাঁকে ইতিহাসে ‘আপসহীন নেত্রী’ হিসেবে অমর করে রেখেছে।
রেকর্ড গড়া প্রধানমন্ত্রী ও উন্নয়নের কারিগরবেগম খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার অর্জনে ঠাসা। তিনি বাংলাদেশের একমাত্র রাজনীতিবিদ, যিনি সংসদীয় জীবনে লড়া প্রতিটি আসনেই জয়লাভ করেছেন, কখনও পরাজিত হননি। ১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে তিনি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ও নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি চালুর মাধ্যমে শিক্ষা খাতে বিপ্লব আনেন। ২০০১ সালে আবারও বিপুল ভোটে প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখেন। ২০০৫ সালে বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় তিনি ২৯তম স্থান অধিকার করেন এবং ২০১১ সালে নিউ জার্সি সিনেট তাঁকে ‘গণতন্ত্রের যোদ্ধা’ উপাধিতে ভূষিত করে।
কারাগারের অগ্নিপরীক্ষা ও অন্তিম মুক্তি২০১৮ সালে বিতর্কিত মামলায় কারাবন্দি হওয়া থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত তাঁর জীবন ছিল সংগ্রামের। ছাত্র-জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সকল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা থেকে খালাস পান। জীবনের শেষ দিনগুলোতে অসুস্থতার সঙ্গে লড়াই করলেও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন ছিল তাঁর চোখে-মুখে। তাঁর প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে যে বিশাল শূন্যতা তৈরি হলো, তা অপূরণীয়।

বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ বাড়তে থাকায় ২০২৬-২৭ অর্থবছর শেষে মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী, ২০২৭ সালের জুন শেষে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়াতে পারে ২৬ লাখ ৩৩ হাজার ১০০ কোটি টাকা। দেশের জনসংখ্যা ১৭ কোটি ৫০ লাখ ধরে হিসাব করলে মাথাপিছু ঋণের পরিমাণ হবে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
৪ ঘণ্টা আগে

অবৈধভাবে আমদানি করা ও শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাত করা মোবাইল ফোন শনাক্ত করতে জাতীয় যন্ত্রপাতি শনাক্তকরণ নিবন্ধন ব্যবস্থা (এনইআইআর) পুনরায় চালুর পরিকল্পনা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দুই ধাপে এ কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়।
৬ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দাম কমানোর পর নতুন করে কোনো সমন্বয় করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে মঙ্গলবার (২০ অক্টোবর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও অপরিবর্তিত রয়েছে।
২ দিন আগে

বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড় কিংবা পাহাড়ধসের মতো দুর্যোগ নিয়ে আলোচনা বেশি হলেও প্রাণহানির হিসাবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে বজ্রপাত। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ছয় ধরনের দুর্যোগে ২ হাজার ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৩০ জন, যা মোট মৃত্যুর প্রায় ৬০ শতাংশ।
২ দিন আগে

২০২৭ সালে পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হতে পারে, তা নিয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব। এসব হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি (সোমবার) রমজান শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ (বুধবার)।
২ দিন আগে

দেশের আবহাওয়া আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির বিষয়ে নতুন কোনো সম্ভাবনার কথা উল্লেখ করেনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পাঁচ দিন পর বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩ দিন আগে

প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি দেওয়ার আবেদন আহ্বান করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। ২০২৬ সালের এসএসসি ও সমমান, ২০২৫ সালের এইচএসসি ও সমমান এবং ২০২৫ সালের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
৩ দিন আগে

সরকারি, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের মূল বেতনের শতাংশভিত্তিক ভাতা নির্ধারণের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব ভাতা ২০২৬ সালের ৩০ জুনে আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করা হবে।
৩ দিন আগে