
রিপোর্টার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ স্থগিত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী শুক্রবার (২ জানুয়ারি) দেশজুড়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) থেকে প্রার্থীরা নিজেদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।
গুজবের নেপথ্যে ‘হিসাব সহকারী’ পরীক্ষা স্থগিতশুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘হিসাব সহকারী’ পদের একটি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শুরুর আগ মুহূর্তে স্থগিত করা হয়। এই ঘটনার পরই এক শ্রেণির অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাও স্থগিত হয়েছে বলে ভুয়া তথ্য ছড়িয়ে দেয়। দ্রুত বিষয়টি ভাইরাল হয়ে পড়লে চাকরিপ্রার্থীদের মাঝে বিভ্রান্তি তৈরি হয়।
অধিদপ্তরের স্পষ্ট বার্তা ও সময়সূচিবিভ্রান্তি নিরসনে ডিপিই স্পষ্ট জানিয়েছে, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রার্থীদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমে ইতোমধ্যেই তথ্য পাঠানো শুরু হয়েছে।
প্রবেশপত্র ডাউনলোড ও নিয়মাবলীপ্রার্থীরা আজ সকাল ১০টা থেকে (admit.dpe.gov.bd) ওয়েবসাইটে গিয়ে ইউজারনেম ও পাসওয়ার্ড অথবা এসএসসির তথ্য দিয়ে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য যা যা লাগবে:
ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি।
মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি/স্মার্টকার্ড)।
পরীক্ষা কেন্দ্রে কঠোর নিষেধাজ্ঞাপরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, বই, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস বা কোনো ধরনের কমিউনিকেটিভ ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এসব বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করলে তাকে তাৎক্ষণিক বহিষ্কারসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অধিদপ্তর থেকে চাকরিপ্রার্থীদের যেকোনো ধরনের প্রতারক চক্র থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ বাড়তে থাকায় ২০২৬-২৭ অর্থবছর শেষে মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী, ২০২৭ সালের জুন শেষে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়াতে পারে ২৬ লাখ ৩৩ হাজার ১০০ কোটি টাকা। দেশের জনসংখ্যা ১৭ কোটি ৫০ লাখ ধরে হিসাব করলে মাথাপিছু ঋণের পরিমাণ হবে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
৪ ঘণ্টা আগে

অবৈধভাবে আমদানি করা ও শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাত করা মোবাইল ফোন শনাক্ত করতে জাতীয় যন্ত্রপাতি শনাক্তকরণ নিবন্ধন ব্যবস্থা (এনইআইআর) পুনরায় চালুর পরিকল্পনা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দুই ধাপে এ কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়।
৭ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দাম কমানোর পর নতুন করে কোনো সমন্বয় করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে মঙ্গলবার (২০ অক্টোবর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও অপরিবর্তিত রয়েছে।
২ দিন আগে

বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড় কিংবা পাহাড়ধসের মতো দুর্যোগ নিয়ে আলোচনা বেশি হলেও প্রাণহানির হিসাবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে বজ্রপাত। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ছয় ধরনের দুর্যোগে ২ হাজার ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৩০ জন, যা মোট মৃত্যুর প্রায় ৬০ শতাংশ।
২ দিন আগে

২০২৭ সালে পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হতে পারে, তা নিয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব। এসব হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি (সোমবার) রমজান শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ (বুধবার)।
২ দিন আগে

দেশের আবহাওয়া আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির বিষয়ে নতুন কোনো সম্ভাবনার কথা উল্লেখ করেনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পাঁচ দিন পর বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩ দিন আগে

প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি দেওয়ার আবেদন আহ্বান করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। ২০২৬ সালের এসএসসি ও সমমান, ২০২৫ সালের এইচএসসি ও সমমান এবং ২০২৫ সালের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
৩ দিন আগে

সরকারি, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের মূল বেতনের শতাংশভিত্তিক ভাতা নির্ধারণের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব ভাতা ২০২৬ সালের ৩০ জুনে আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করা হবে।
৩ দিন আগে