সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
জামাত আমির যে আসন থেকে মনোনয়নপত্র নিলেন
হাসান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আজ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর পক্ষে রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
সরাসরি উপস্থিত হতে না পারলেও ডা. শফিকুর রহমানের পক্ষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান। ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি আজ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ঢাকা-১৫ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, এখন পর্যন্ত ডা. শফিকুর রহমানসহ অন্তত এক ডজন সম্ভাব্য প্রার্থী এই আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। ফলে এই আসনে আগামী নির্বাচনে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- আগামীকাল শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- কমানোর ১২ ঘণ্টার ব্যবধানে ৬,২৯৯ টাকা বেড়ে সোনার নতুন দাম নির্ধরণ
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম
- ফের হ্যাভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল: বিএনপির বড় ধাক্কা