-1.jpg)
রিপোর্টার

রাজশাহীর তানোর উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। একটি গভীর নলকূপের খোলা পাইপে পড়ে আটকে গেছে দুই বছর বয়সী শিশু সাজিদ। তাকে জীবিত বের করে আনতে তানোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা উদ্ধার অভিযান চালাচ্ছে।
দুপুরে ঘটে দুর্ঘটনা, মুহূর্তেই নিখোঁজ ছোট্ট সাজিদ
বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পুকুরপাড় সংলগ্ন এলাকায় হেঁটে বেড়ানোর সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় শিশু সাজিদ। পরে দেখা যায়, সে গভীর একটি খোলা পাইপের ভেতর পড়ে গেছে। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মাঝে নেমে আসে আতঙ্ক বাবা-মা থেকে শুরু করে পুরো গ্রাম অধীর আগ্রহে অপেক্ষা করছে শিশুটিকে জীবিত ফিরে পাওয়ার আশায়।
তিন ইউনিটের সমন্বিত উদ্ধারকাজ, চলছে অক্লান্ত চেষ্টা
ঘটনার পর বিকেলের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সরঞ্জামসহ উদ্ধার অভিযান শুরু করে। আনা হয়েছে খননযন্ত্র (এক্সকাভেটর), সার্চ ভিশন ক্যামেরা এবং বিশেষ লাইফ সাপোর্ট সরঞ্জাম।
উদ্ধারকারী কর্মকর্তা দেদার জানান, বিকেল ৩টা ৪৫ মিনিটে তারা পূর্ণমাত্রায় অভিযান শুরু করেন।তার ভাষায় সার্চ ভিশন ক্যামেরায় দেখা গেছে, সাজিদ ৩৫–৪০ ফুট গভীরে আটকে আছে। তবে গর্তে মাটি পড়ে যাওয়ায় তাকে সরাসরি দেখা যাচ্ছে না।
শিশুটির শ্বাস-প্রশ্বাস ঠিক রাখতে গর্তের ভেতরে ভেন্টিলেশন ও অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। উদ্ধারকারীদের প্রধান লক্ষ্য সাজিদকে সম্পূর্ণ অক্ষত ও জীবিত অবস্থায় বের করে আনা।
মায়ের অসহায় আর্তি ‘গর্তের ভেতর থেকে আমাকে মা মা ডেকেছে…’
ঘটনার পর শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে জানান, আমি দুই বাচ্চাকে কোলে নিয়ে হাঁটছিলাম। একটু সামনে গিয়েই পিছন থেকে ‘মা মা’ শোনে তাকালাম, দেখি সাজিদ নেই। পরে গর্তের ভেতর থেকে ও আমাকে ডাকছে বুঝতে পারি।
লাড়া দিয়ে গর্তের মুখ ঢেকে রাখা ছিল এবং ভেতরটা অন্ধকার হওয়ায় শুরুতে তিনি শিশুটিকে দেখতে পাননি।
হাজার মানুষের অপেক্ষা প্রার্থনায় একত্রিত জনতা
ঘটনা জানাজানি হতেই স্থানে ভিড় করে হাজারো মানুষ। সবাই শিশুটির নিরাপদ উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। ইউপি সদস্য জানিয়েছেন, উদ্ধার অভিযানের জন্য এক্সকাভেটর, অ্যাম্বুলেন্স, মেডিকেল টিমসহ সব প্রস্তুতি রাখা হয়েছে।
ফায়ার সার্ভিসও জানায় ২০১৪ সালের এক মর্মান্তিক ঘটনা তাদের স্মরণ করিয়ে দিচ্ছে, এজন্যই এবার সর্বোচ্চ সতর্কতা নিয়ে শিশুটিকে জীবিত বের করে আনার চেষ্টা চলছে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

হাসান: দেশের অনেক জায়গার মতো গাইবান্ধাতেও রান্নার গ্যাস হিসেবে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। তবে বাজারে বিক্রি হওয়া বেসরকারি কোম্পানির গ্যাসের দাম যেখানে ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে, সেখানে একই ওজনের সরকারি সিলিন্ডারের দাম মাত্র ৮২৫ টাকা—এই তথ্য অনেকের কাছেই যেন অবিশ্বাস্য।
৬ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সঠিক সময়ে দেশে টাকা পাঠিয়ে সর্বোচ্চ মূল্য পেতে পারেন।
৮ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
৮ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে ইতিবাচক খবর। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠাতে আজ পাওয়া যাচ্ছে গতকালের তুলনায় কিছুটা বেশি রেট। তাই যারা আজ টাকা পাঠানোর পরিকল্পনা করছেন, তারা তুলনামূলক ভালো মূল্য পেতে পারেন।
৯ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও দামের বড় ধরনের পরিবর্তন এসেছে। টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে সোনার দাম। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
১৯ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদন: ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সংসদের এই প্রথম বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দু হলো—কাদের মাধ্যমে অধিবেশনের সভাপতিত্ব শুরু হবে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের জ্বালানি তেল সরবরাহে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোল বিক্রির ওপর নতুন নির্দেশনা জারি করেছে সরকার, যাতে তেলের সরবরাহ স্বাভাবিক থাকে এবং জনগণের প্রয়োজন মিটানো যায়।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। তবে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিদেশ থেকে বড় পরিমাণ ডিজেল আমদানি করা হচ্ছে এবং একের পর এক জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে।
১ দিন আগে