সদ্য সংবাদ
মেট্রোরেলের যাত্রীদের জন্য বিশাল সুখবর
হাসান: রাজধানীর মেট্রোরেলের যাত্রীদের জন্য চলমান ভ্যাট অব্যাহতি আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাব বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার। বর্তমানে এই সুবিধার মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও, সরকারি পরিকল্পনায় এটি আগামী বছরের জুন পর্যন্ত বজায় রাখার বিষয়টি রয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, এখন ভ্যাট অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত সরকার নেবে, এনবিআর সরাসরি এটি করতে পারবে না। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং সম্পন্ন হয়েছে এবং বিষয়টি এখন মন্ত্রিপরিষদে রয়েছে।
ঢাকা মেট্রোরেল ২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে বাণিজ্যিক যাত্রা শুরু করে। নিরাপদ, দ্রুত এবং আরামদায়ক যাতায়াতের কারণে এটি রাজধানীবাসীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
নতুন ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে মেট্রোরেল টিকিটে ভ্যাট আরোপ করা হয়। তবে এই ভ্যাট আদায়ের প্রক্রিয়ায় শুরু থেকেই জটিলতা দেখা দেয়। পরে চলতি বছরের শুরুতে একটি সরকারি আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতির ঘোষণা করা হয়।
ফলে যাত্রীরা বর্তমানে টিকিটের ওপর ভ্যাট ছাড়া মেট্রোরেলে ভ্রমণ করছেন। যদি ভ্যাট অব্যাহতি শেষ হয়ে যায়, তাহলে যাত্রীদের ভ্রমণের খরচ কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- আগামীকাল শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম
- ফের হ্যাভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল: বিএনপির বড় ধাক্কা
- প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল নিয়ে যা জানাল অধিদপ্তর