
হাসান: ভূমিকম্পের মতো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সঠিক পূর্বাভাস আজও বিজ্ঞানীরা দিতে পারেননি। তবে এক প্রজাতি মানুষকে এমন বিপদের সতর্কবার্তা দিতে সক্ষম কেবল একদিন নয়, বরং সপ্তাহ খানেক আগে থেকেই! বিষয়টি সম্ভবত অবিশ্বাস্য শোনালেও, ইতালিতে পরিচালিত এক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে।
বাড়ির আঙিনায় দেখা কুনো ব্যাঙ প্রায়ই আমাদের অজান্তে থাকে। অনেকে এটিকে বিরক্তিকর মনে করে তাড়িয়ে দেয়। কিন্তু এই ছোট প্রাণীই পূর্বাভাস দেয় এক প্রাকৃতিক বিপদের ভূমিকম্পের আগামী সংকেত। ইতালির ওই গবেষণায় দেখা গেছে, ভূমিকম্পের পাঁচ দিন আগে ব্যাঙগুলো নিজেদের নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল, যা প্রমাণ করে তাদের মধ্যে রয়েছে একটি অসাধারণ সংকেত বোঝার ক্ষমতা।
২০০৯ সালে যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির প্রাণিবিদ ড. রাসেল গ্রান্ট এই বিষয়ে গবেষণা করেন। তিনি জানতে চেয়েছিলেন, ভূমিকম্পের আগে প্রাণীরা কী ধরনের অস্বাভাবিক আচরণ প্রদর্শন করে। এর আগে দেখা গেছে, মাছ বা সাপ ভূমিকম্পের আগে অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখায়। তবে ব্যাঙদের আচরণ সম্পর্কে তথ্য কম ছিল।
ভূমিকম্পপ্রবণ ইতালির একটি লেকপাড়ে গবেষণার জন্য ড. গ্রান্টের দল অবস্থান নেয়। গবেষণার ২৯ দিনের মাথায় আবরুৎসো অঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ঘটে। গবেষণা শুরুর আগে ব্যাঙের পিঠে বিশেষ সেন্সরযুক্ত যন্ত্র লাগানো হয়।
গবেষণার ফলাফলে দেখা যায়, ভূমিকম্পের ছয়–সাত দিন আগে ব্যাঙগুলো অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। পাঁচ দিনের মধ্যে তারা নিজেদের আবাসস্থান ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যায়। তিন দিনের মাথায় সান রুফফিনো লেকের সব কুনো ব্যাঙ নতুন স্থানে চলে যায়। একই সময়ে সাধারণ ব্যাঙ ছাড়াও পোয়াতী ব্যাঙও স্থানান্তরিত হয়। এই ঘটনার তিন দিন পরই ঘটে ২০০৯ সালের আবরুৎসো ভূমিকম্প, যেখানে লাকিলা শহর ও আশপাশের এলাকায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।
ড. গ্রান্ট জানিয়েছেন, ঝড় বা বৃষ্টিতে ব্যাঙগুলো এমন আচরণ করে না। তাদের শরীরে একটি বিশেষ “সেন্সর” আছে, যা ভূমিকম্পের আগে ভূগর্ভস্থ পাথরের চাপের পরিবর্তন বা নির্দিষ্ট গ্যাস ও রাসায়নিক পদার্থকে শনাক্ত করতে সক্ষম।
গবেষকরা এখন চেষ্টা করছেন বোঝার, ব্যাঙ কীভাবে ভূমিকম্পের পূর্বাভাস পায়। জানা গেছে, ভূমিকম্পের কয়েক দিন পর ব্যাঙগুলো আবার তাদের প্রাথমিক অবস্থানে ফিরে আসে। এই গবেষণা প্রমাণ করে প্রাণিজগৎ প্রাকৃতিক বিপদ শনাক্ত করার চমকপ্রদ ক্ষমতা রাখে।
আপনি যেভাবে টের পাবেন
আপনার বাড়ির চার পাশে খুজলেই পাওয়া যাবে এই কুনো ব্যাঙ। ব্যাঙ গুলোর আচরণ লক্ষ করলে যদি আপনি অস্বাভাবিক কোনো আচরণ লক্ষ করেন বা উপরে উল্লিখিত কোন পরিবর্তন দেখেন তাহলেই বুঝে নিতে হবে যে ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার অন্যতম বৃহৎ শিক্ষা বোর্ড Befaq ul Madarisil Arabia Bangladesh-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা (২০২৬)-এর ফলাফল আজ ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশের পর থেকেই সারা দেশের হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
৪ মিনিট আগে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটির সময়েও দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের লেনদেন সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের দিন ছাড়া ছুটির বাকি সময়ের নির্দিষ্ট দিনগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
১৬ মিনিট আগে

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে এখন মুসলিম বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন কবে দেখা যাবে শাওয়াল মাসের চাঁদ? এক মাসের সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন নির্ধারণ সম্পূর্ণভাবে নির্ভর করছে চাঁদ দেখার ওপর।
১১ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে আবারও দামের পতন ঘটেছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা। নতুন এই মূল্য নির্ধারণ করেছে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন Bangladesh Jewellers Association (বাজুস)।
১১ ঘণ্টা আগে

দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৭ মার্চ) রাতের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো আবহাওয়া দেখা দিতে পারে।
১২ ঘণ্টা আগে

২৩ ঘণ্টা আগে

হাসান: দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর বহুল আলোচিত নবম পে-স্কেল এখনো চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো ঘোষণার দাবি উঠলেও বাস্তবে সেটি কার্যকর হওয়ার সময়সূচি এখনও অনিশ্চিত। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দ্রুত নতুন পে-স্কেল ঘোষণার প্রত্যাশা বাড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে—এ বিষয়ে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাকি রয়েছে।
২৩ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে ইতিহাসের নতুন অধ্যায় রচিত হলো। টানা দ্বিতীয় দিনের মতো দাম বাড়ানোর ঘোষণা দিয়ে ভালো মানের সোনার মূল্যকে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের উচ্চশিক্ষা অঙ্গনে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এসেছে। একসঙ্গে আটটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আ ন ম এহছানুল হক মিলন, যিনি বর্তমানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
১ দিন আগে