
দঃ আফ্রিকা বিপক্ষে ম্যাচ এবং সিরিজ হারের পর সরাসরি ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন নাজমুল হোসেন শান্ত। হারার পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, "দক্ষিণ আফ্রিকা দারুণ খেলেছে। আমরা যে পারফরম্যান্স করেছি, তাতে হতাশ। ব্যাটিংটা মোটেও ভালো হয়নি। অনেক ক্ষেত্রে উন্নতির প্রয়োজন। কিছু সময় আমরা ভালো বল করেছি, তবে সামগ্রিকভাবে আমাদের উন্নতি দরকার। শুধু মানসিক নয়, মানসিক ও দক্ষতা উভয় ক্ষেত্রেই উন্নতির প্রয়োজন। তাইজুলের বোলিং এবং প্রথম ইনিংসে মুমিনুলের খেলায় লড়াইয়ের মানসিকতা দেখেছি, যা ইতিবাচক। এমন চরিত্র আমাদের টিমে দরকার। যেমনটা তাইজুল করেছে, শতরানের জুটি গড়েছে—এটা দেখায় আমরা ব্যাট করতে পারি। এখন আমাদের টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব নিতে হবে।”
এদিকে চট্রগ্রাম টেস্টের প্রথম ইনিংসে মুমিনুলের ৮২ রান ও তাইজুলের ৫ উইকেট ছাড়া এই টেস্টে বলার মতো পারফর্ম করতে পারেনি বাংলাদেশের আর কেউ। প্রথম ইনিংসে এক অঙ্কের ঘরে আউট হয়েছেন ৮ জন ব্যাটসম্যান। বাংলাদেশ অলআউট হয়েছে ১৫৯ রানে। ২য় ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট হয়। ফলাফল হিসেবে দক্ষিণ আফ্রিকা ইনিংস এবং ২৭৩ রানে জয় লাভ করে ২-০ তে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশকে।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে এক অঙ্কে আউট হওয়া ব্যাটসম্যানদের সংখ্যা একজন কমলেও তাতে কোন দলীয় সংগ্রহ বাড়েনি। ৪১৬ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৪৩ রানে। ক্রিকেটারদের পারফরম্যান্স এমন থাকলে ধবলধোলাই না হয়ে উপায় কী!
সংক্ষিপ্ত স্কোরঃ
দঃ আফ্রিকা ১ম ইনিংসঃ ৫৭৫/৬ ডিঃ (ওভারঃ ১১০) (মার্করাম ৩৩, টনি ১৭৭, ট্রিসটান ১০৬, ডেভিড ৫৯, রায়ান ১২ কাইল ০, মুলডার ১০৩* সেনুরান ৬৮*, তাইজুল ইসলাম--৪৩-১৫২-৫,)
বাংলাদেশ ১ম ইনিংসঃ ১৫৯/১০ ওভারঃ ৪২.৪ (সাদমান ০, জয় ১০, জাকির ২, হাসান ৩, শান্ত ৯, মমিনুল ৮২, মুশফিকুর ০, মিরাজ ১, অঙ্কন ০, তাইজুল ২২* রানা ০*)
বাংলাদেশ ২ম ইনিংসঃ ১৪৩/১০ ওভারঃ ৪৩.৪ (সাদমান ৬, জয় ১১, জাকির ৭, মমিনুল ০, শান্ত ৩৬, মুশফিকুর ২, মিরাজ ৬, অঙ্কন ২৯, তাইুজল ১, রানা ০, হাসান ৩৮*)

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১ দিন আগে

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬