
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি চলছে। কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও ভারী বর্ষণ—ফলে সড়কে জমেছে পানি, সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। তবে তাপমাত্রা কিছুটা কমেছে, যা কিছুটা স্বস্তিও এনে দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ ধরনের বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণও বাড়তে পারে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কিছু এলাকায় মাঝারি থেকে অতিভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ঘুরে আসাম পর্যন্ত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়েছে। মৌসুমী বায়ু দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যান্য স্থানে মোটামুটি সক্রিয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে প্রবলভাবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাত আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে নীলফামারীর ডিমলায়—৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে কক্সবাজারে সর্বোচ্চ ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, ফেনীতে টানা বৃষ্টির ফলে শহরের বেশিরভাগ রাস্তায় হাঁটু পানি জমেছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সেখানে রেকর্ড করা হয়েছে ৩৪৭ মিলিমিটার বৃষ্টি—যা চলতি মৌসুমের সর্বোচ্চ। ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে, জেলাজুড়ে আরও দুই-তিন দিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, টানা বৃষ্টির ফলে সীমান্তবর্তী মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, মঙ্গলবার দুপুর নাগাদ কহুয়া নদীর বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করেছে, তবে তা এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

রাকিব: ইসলামে ইবাদত-বন্দেগির এক অনন্য সময় হলো পবিত্র রমজান। এই মাসে মুমিনদের হৃদয়ে ইবাদতের প্রতি আগ্রহ বহুগুণে বেড়ে যায়। বিশেষ করে গভীর রাতের নীরবতায় তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধ্যমে মহান স্রষ্টার নৈকট্য লাভের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে অনেকের মনে প্রশ্ন জাগে—তাহাজ্জুদ কত রাকাত পড়তে হয় এবং এর সঠিক সময় কখন?
৪৮ মিনিট আগে

রাকিব: দেশের পুঁজিবাজারকে শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করতে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বর্তমান অর্থনীতির তুলনায় শেয়ারবাজারের অবস্থান যে অনেকটাই দুর্বল, তা বদলে দিতে আগামী তিন বছরের মধ্যে বাজারকে কয়েক গুণ শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে কারিগরি ও নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছে Asian Development Bank।
১ ঘণ্টা আগে

হাসান: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের দীর্ঘ দিনের প্রত্যাশা নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি অর্থবছরে এ খাতে সংরক্ষিত বিপুল অঙ্কের অর্থের বেশিরভাগই জ্বালানি, কৃষি সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয় হওয়ায় নতুন পে স্কেল বাস্তবায়ন আপাতত কঠিন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ রাখা বিপুল অঙ্কের অর্থের প্রায় পুরোটাই অন্য গুরুত্বপূর্ণ খাতে স্থানান্তর করায় নতুন বেতন কাঠামো শিগগির বাস্তবায়নের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির লটারি পদ্ধতি নিয়ে তীব্র আলোচনা হয়েছে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এই পদ্ধতির কড়া সমালোচনা করেন এবং বলেন, এর ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
২ ঘণ্টা আগে

হাসান: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ (১৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৬ ঘণ্টা আগে

রাকিব: দীর্ঘ আইনি জটিলতা ও অনিশ্চয়তার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ২০২৬সালের এই বহুল আলোচিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৫ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হতে পারে শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ মেধা যাচাই পরীক্ষা।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে সক্রিয় রয়েছে বৃষ্টিবলয় ‘গোধূলি’। এর প্রভাবে অনেক এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে দেশের অন্তত ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
২১ ঘণ্টা আগে

রাকিব: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ পুরোপুরি থামার আগেই দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে রাষ্ট্রপতি পদ। ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তর থেকে শুরু করে বিরোধী শিবির ও সাধারণ জনগণের মধ্যেও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন?
২১ ঘণ্টা আগে