
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চের জন্য অভিজ্ঞতা এবং তারুণ্যের শক্তিশালী মিশ্রণে দল গঠন করেছে। ক্রিকেটে ফিরলেন তামিম, চ্যাম্পিয়ন ট্রফির জন্য তাকে রেখে ১৫ সদস্যের স্কোয়ার্ড ষোষণা করলো বাংলাদেশ। এই স্কোয়াডে ফর্ম, সাম্প্রতিক পারফরম্যান্স এবং অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা সবার মুখে হাসি ফুটাতে পারবে বলে ধারণা করা হচ্ছে। অনেক বড় সাফল্য এনে দিতে পারবে বলে আশা করা হচ্ছে।
সেই দলে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে তামিমকে। শুধু তাই নয় তার ব্যাটিং যাদুতে সবার মন জয় করে দিবেন। তার সঙ্গে ওপেনিংয়ে থাকবেন লিটন কুমার দাস, যার আক্রমণাত্মক ব্যাটিং দলকে দ্রুত রান তুলতে সাহায্য করবে। টপ অর্ডারে আছেন নাজমুল হোসেন শান্ত, যিনি চাপের মুহূর্তে স্থির পারফরম্যান্স দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। অলরাউন্ডার হিসেবে আছেন সাকিব আল হাসান, যার ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত অভিজ্ঞতা এবং দক্ষতা বড় ম্যাচে দলের জন্য অমূল্য। মিডল অর্ডারে মুশফিকুর রহিমের অভিজ্ঞতা দলকে স্থিতিশীলতা দেবে, এবং তরুণ তাওহীদ হৃদয় তার ফর্ম ও উদ্যম দিয়ে দলকে শক্তি জোগাবেন।
এদিকে দলে থাকবেন দুই অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদি হাসান মিরাজ। পেস আক্রমণের মূল দায়িত্বে আছেন তাসকিন আহমেদ, যিনি তার গতিময় বল দিয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম। মুস্তাফিজুর রহমান তার কাটার ও স্লোয়ারের বৈচিত্র্য নিয়ে প্রতিপক্ষের জন্য বিপজ্জনক, এবং নতুন বলে আক্রমণাত্মক বোলিংয়ে পারদর্শী এবাদত হোসেন দলকে দ্রুত সাফল্য এনে দেওয়ার ক্ষমতা রাখেন। ডেথ ওভারে শরিফুল ইসলাম তার নিয়ন্ত্রিত বোলিং দক্ষতা প্রদর্শন করবেন, আর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম মিডল ওভারে রান আটকে রাখতে সহায়ক ভূমিকা পালন করবেন।
পেস বোলিং ইউনিটের ব্যাকআপ হিসেবে দলে থাকবেন তানজিম হাসান সাকিব, যিনি গতি ও নিখুঁত অ্যাকুরেসির জন্য পরিচিত, এবং অলরাউন্ডার সৌম্য সরকার, যিনি ব্যাটিং ও মিডিয়াম পেস বোলিংয়ে দলকে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবেন।
এই দলটি অভিজ্ঞতার সাথে উদ্যমী তারুণ্যের সঠিক সমন্বয়ে গঠিত, যা চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে বাংলাদেশের সাফল্যের আশা আরও উজ্জ্বল করবে।
সম্ভাব্য একাদশঃ
তামিম ইকবাল, লিটন কুমার দাস, নামজুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, হাসান মাহমুদ।

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
৩ দিন আগে

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
৬ দিন আগে

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬