
নিজস্ব প্রতিবেদক: "আল্লাহু আকবার..." — শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের আকাশে প্রতিধ্বনিত হয়ে আসা এই আত্মিক আহ্বান এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। মুম্বাই শহরে প্রায় ১,৫০০ মসজিদ থেকে লাউডস্পিকার সরিয়ে নেওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে — এটা কি পরিবেশ রক্ষার উদ্যোগ, নাকি সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ?
পুলিশ প্রশাসনের দাবি, শব্দদূষণ নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা জানিয়েছে, সরকার নির্দেশিত নিয়ম অনুযায়ী মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় স্থানে অভিযান চালিয়ে মাইক খুলে ফেলা হয়েছে।
তবে মুসলিম সম্প্রদায়ের অভিযোগ, এই অভিযান কার্যত মসজিদগুলোকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে। হিন্দু ধর্মীয় অনুষ্ঠান বা পূজামণ্ডপে মাইকের ব্যবহার নিয়ে প্রশাসন সে রকম কোনো ব্যবস্থা নেয়নি। এ থেকেই তারা মনে করছেন, এটি একটি পক্ষপাতমূলক এবং পরিকল্পিত বৈষম্যের বহিঃপ্রকাশ।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়, শব্দদূষণ আইনের অপব্যবহার করে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় বাধা দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে মুসলমানদের একটি প্রতিনিধি দল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং পরিষ্কারভাবে জানিয়েছে, এটি ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ।
মুম্বাই পুলিশ কমিশনার দেবিন ভরাটী জানিয়েছেন, যেসব স্থানে মাইক সরানো হয়েছে, সেখানে তা আর পুনঃস্থাপন করা যাবে না। শুধু বিশেষ ধর্মীয় উৎসবের সময়, সরকারের অনুমতি নিয়ে সীমিত শব্দমাত্রায় ব্যবহার করা যাবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজানকে শব্দদূষণ হিসেবে তুলে ধরার এই সিদ্ধান্ত বিজেপির রাজনৈতিক কৌশলের অংশ। এটি ধর্মনিরপেক্ষ ভারতীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। মুসলিমদের ধর্মচর্চার স্বাধীনতাকে সংকুচিত করে রাজনৈতিক ফায়দা নেওয়ার অপচেষ্টা বলেও অনেকে মনে করছেন।
মুম্বাইয়ের মুসলিম সংগঠন ও ধর্মীয় নেতারা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শহরের বিভিন্ন এলাকায় আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
এখন প্রশ্ন উঠছে — ভারতের এই পদক্ষেপ কি সত্যিই শব্দদূষণ নিয়ন্ত্রণের চেষ্টা, নাকি একটি বৃহৎ ধর্মীয় গোষ্ঠীকে নিঃশব্দ করে দেওয়ার এক নীরব প্রচেষ্টা?
সোহাগ/

হাসান: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি ঘিরে নতুন কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। এই প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সহায়তা দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ।
১২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় হাসপাতালের ১১ জন কর্মী দগ্ধ হয়ে আহত হয়েছেন।
২২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান ইরান–ইসরায়েল সংঘাত ২০২৬-এর প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের ভিসা ব্যবস্থাতেও। সংঘাত পরিস্থিতির কারণে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের স্বস্তি দিতে কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
২৩ ঘণ্টা আগে

রাকিব: পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
২ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এখন পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে ১৩ দিনে গড়িয়েছে এবং এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। একের পর এক হামলা, পাল্টা হামলা ও সামরিক অভিযানে বহু দেশে হতাহতের ঘটনা ঘটছে।
৪ দিন আগে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান মারাত্মক সংঘাতের মাঝে যুক্তরাষ্ট্র নতুন এক নিরাপত্তা সংকটে পড়েছে। গত কয়েক দশকে নিখোঁজ হয়ে যাওয়া ৬টি মার্কিন পারমাণবিক ওয়ারহেড বা বোমা নতুন করে বিশ্বজুড়ে শঙ্কা সৃষ্টি করছে। মার্কিন সামরিক পরিভাষায় যেগুলোকে “ব্রোকেন অ্যারো” বা নিয়ন্ত্রণহীন পারমাণবিক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়, সেগুলো শত্রু দেশের হাতে পড়লে বৈশ্বিক নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়তে পারে।
৫ দিন আগে

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
৬ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
৬ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ঘোষণা নিয়ে। তিনি সম্প্রতি হরমুজ প্রণালির ওপর সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাজারের জ্বালানি সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে।
৬ দিন আগে