
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১০ মাস নীরব থাকার পর অবশেষে প্রকাশ্যে এলেন সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি ভারতের মাটি থেকে ‘Talk-100’ নামক একটি অনলাইন আলোচনায় অংশ নিয়ে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দিয়েছেন চাঞ্চল্যকর মন্তব্য।
আলোচনায় তিনি সাফ জানিয়ে দেন, “আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনও গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না—আমরা তা হতে দেব না।”
এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল রাজনৈতিক অবস্থান নয়, বরং নির্বাচন বানচাল করার একটি সরাসরি হুমকি হিসেবেই বিবেচিত হচ্ছে। প্রশ্ন উঠেছে—ভারত থেকে কি এবার সরাসরি নির্বাচন প্রতিহতের কৌশলে নেমেছেন ওবায়দুল কাদের?
আলোচনার একপর্যায়ে তিনি অভিযোগ তোলেন, “সংস্কারের নামে একাধিক ফ্যাসিবাদী দল ও জোট বিভ্রান্তিকর রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছে। বিচার ব্যবস্থাকে ‘ক্যাঙ্গারু কোর্ট’-এ পরিণত করে বিরোধীদের দমন করছে। এসবের বিরুদ্ধে আমরা প্রতিরোধ চালিয়ে যাব।”
ওবায়দুল কাদের আরও দাবি করেন, দেশের অর্ধেকের বেশি ভোটার এখনো আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার প্রতি জনসমর্থন দিন দিন বাড়ছে। ফলে আওয়ামী লীগকে বাইরে রেখে কোনও নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে বলে তিনি মন্তব্য করেন।
এটি ছিল ২০২৫ সালের ৫ আগস্টের পর ওবায়দুল কাদেরের প্রথম জনসম্মুখে আসা। একাধিক মামলায় অভিযুক্ত এবং পলাতক থাকার পরও এবার সরাসরি ক্যামেরার সামনে বক্তব্য রাখেন তিনি।
তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম মন্তব্য করেন, “দীর্ঘ ১০ মাস পর দলের সাধারণ সম্পাদককে সরাসরি দেখতে পেলাম।”
এখন দেখার বিষয়—তার এই বক্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলবে এবং প্রতিক্রিয়া কেমন আসবে।

হাসান: দেশের অনেক জায়গার মতো গাইবান্ধাতেও রান্নার গ্যাস হিসেবে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। তবে বাজারে বিক্রি হওয়া বেসরকারি কোম্পানির গ্যাসের দাম যেখানে ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে, সেখানে একই ওজনের সরকারি সিলিন্ডারের দাম মাত্র ৮২৫ টাকা—এই তথ্য অনেকের কাছেই যেন অবিশ্বাস্য।
১৪ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সঠিক সময়ে দেশে টাকা পাঠিয়ে সর্বোচ্চ মূল্য পেতে পারেন।
১৬ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
১৬ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে ইতিবাচক খবর। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠাতে আজ পাওয়া যাচ্ছে গতকালের তুলনায় কিছুটা বেশি রেট। তাই যারা আজ টাকা পাঠানোর পরিকল্পনা করছেন, তারা তুলনামূলক ভালো মূল্য পেতে পারেন।
১৬ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও দামের বড় ধরনের পরিবর্তন এসেছে। টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে সোনার দাম। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদন: ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সংসদের এই প্রথম বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দু হলো—কাদের মাধ্যমে অধিবেশনের সভাপতিত্ব শুরু হবে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের জ্বালানি তেল সরবরাহে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোল বিক্রির ওপর নতুন নির্দেশনা জারি করেছে সরকার, যাতে তেলের সরবরাহ স্বাভাবিক থাকে এবং জনগণের প্রয়োজন মিটানো যায়।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। তবে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিদেশ থেকে বড় পরিমাণ ডিজেল আমদানি করা হচ্ছে এবং একের পর এক জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে।
১ দিন আগে