
আগামিকাল বিসিবির জরুরি সভা বসতে চলেছে, আসছে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ধারণা করা হচ্ছে যে, কালকের বিসিবিতে সিদ্ধান্ত নেয়া হবে তা বিসিবির জন্য ভালো হবে। নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর থেকেই বিসিবিতে গতি এসেছে; তিনি একাধিক বোর্ড মিটিংয়ের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছেন। বুধবারের সভায় নতুন সভাপতি তার নীতিমালা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।
সভায় স্ট্যান্ডিং কমিটিগুলো পুনর্গঠন করা হতে পারে, ধারণা করা হচ্ছে বিসিবির কাজের আরও বেশি হবে। অন্যদিকে অধিনায়কত্ব ইস্যুতে দীর্ঘদিন ধরে চলা আলোচনা ও সমালোচনার প্রেক্ষাপটে জাতীয় দলের অধিনায়ক বাছাইয়ে বোর্ডের সামগ্রিক নীতি নির্ধারণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এছাড়া সাকিব আল হাসানের বিদেশে খেলা নিয়ে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটাতে বোর্ড তার খেলার বিষয়ে একটি স্পষ্ট নীতি ঘোষণা করতে পারে।
নাজমুল হাসান পাপনের প্রস্থানের পর বিসিবির শীর্ষ পদগুলোতে পরিবর্তনের ধারায় জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, নাইমুর রহমান দুর্জয় এবং সর্বশেষ খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ দেশের ক্রিকেট বোর্ডে বড় ধরনের রদবদলের ইঙ্গিত দিচ্ছে। এর ফলে বোর্ডে নতুন মুখের আগমন ঘটছে, যা বিসিবির অভ্যন্তরীণ শক্তি ও কৌশলগত দিক পুনর্বিন্যাসে সহায়তা করবে।
আরও মনে করা হচ্ছে যে সবার সাথে আলোচনা করে পরের কাজ ভালো ভাবে করতে সচেষ্ট হবেন। ক্রিকেটের উন্নতির লক্ষ্যে তার পরিকল্পনা ও উদ্যোগগুলো বাস্তবায়ন হলে বিসিবি আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে পারবে।

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
১ দিন আগে

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬