
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ইতিহাসে এক সময়ের সবচেয়ে ভয়ংকর ও বিতর্কিত নাম ছিল সিদ্দিকুল ইসলাম, যিনি ‘বাংলা ভাই’ নামে পরিচিত। তার জীবনের শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে, কিন্তু শেষটা হয়েছিল রাষ্ট্রবিরোধী জঙ্গিবাদ, সশস্ত্র সহিংসতা ও মৃত্যুদণ্ডের মাধ্যমে।
জেএমবির উত্থান
১৯৯৮ সালের এপ্রিল মাসে ঢাকার পালমপুরে শায়খ আব্দুর রহমানের নেতৃত্বে ‘জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ’ (জেএমবি) প্রতিষ্ঠিত হয়। সংগঠনের প্রাথমিক কাজ ছিল দাওয়াত, লিফলেট বিতরণ এবং সাংগঠনিক বিস্তার। তারা ছয়টি অঞ্চলে কার্যক্রম শুরু করে।
২০০০ সালে বান্দরবানে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) একটি ক্যাম্পে জেএমবি সদস্যদের প্রথম সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়। ২০০১ সালে সাতক্ষীরার একটি সিনেমা হলে বোমা হামলার মধ্য দিয়ে তাদের সহিংস কার্যক্রম শুরু হয়। এরপর ময়মনসিংহ, নাটোরসহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়।
বাংলা ভাইয়ের উত্থান
২০০৪ সালে বাংলা ভাই রাজশাহী ও নওগাঁ অঞ্চলে পরিচিতি পান। তিনি ‘জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ’ (জেএমজেবি) নামের একটি গোষ্ঠীর নেতা হিসেবে স্থানীয় অপরাধ দমনের নামে অভিযান শুরু করেন। কিছু পুলিশ সদস্য ও প্রশাসনের মৌন সমর্থনে ওই অভিযানে বিচারবহির্ভূত সহিংসতা চালানো হয়।
তার নেতৃত্বে মাত্র তিন মাসে ২৩ জনকে হত্যা করা হয় এবং বহু নিরীহ মানুষ নির্যাতনের শিকার হন।
ব্যক্তিগত পরিচয়
বাংলা ভাই ১৯৭০ সালে রাজশাহীর বাগমারায় জন্মগ্রহণ করেন। তার পারিবারিক শিকড় ছিল বগুড়ার গাবতলী উপজেলার কর্ণপাড়া গ্রামে। বাবা নাজির হোসেন প্রামাণিকের পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকার দুটি কোচিং সেন্টারে বাংলা পড়াতেন বলে শিক্ষার্থীরা তাকে ‘বাংলা ভাই’ নামে ডাকত। তবে একটি ভিন্ন দাবিও রয়েছে—অনেকে বলেন, মাত্র ২০ বছর বয়সে তিনি আফগানিস্তানে যান এবং ওসামা বিন লাদেনের সঙ্গে যোগাযোগ হয়।
শিক্ষা ও রাজনীতি
শিক্ষাজীবনে তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ছাত্রজীবনের শুরুতে ছাত্রলীগের সমর্থক থাকলেও পরে ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন। ১৯৯৫ সালে জামায়াত ইসলাম নারীদের নেতৃত্ব মেনে নেওয়ায় তিনি শিবির ছেড়ে দেন এবং পরে জেএমজেবির সঙ্গে যুক্ত হন।
জেএমবিতে ভূমিকা
শায়খ আব্দুর রহমানের নজরে এসে বাংলা ভাই জেএমবির ‘অপারেশনাল চিফ’ হিসেবে দায়িত্ব পান। অভিযোগ রয়েছে, বিদেশি সহায়তার অর্থ তিনি মসজিদ-মাদ্রাসার আড়ালে অস্ত্র প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনায় ব্যবহার করতেন। দুর্গম পাহাড়ি এলাকায় এসব ক্যাম্প চালু হয়।
ভয়াবহ হামলার নেতৃত্ব
২০০৫ সালের ১৭ আগস্ট বাংলাদেশের ৬৩টি জেলায় একযোগে ৪৫৯টি স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে ২ জন নিহত ও ২০০ জন আহত হন। একই বছরের শেষ দিকে আত্মঘাতী বোমা হামলায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব হামলার পেছনে জেএমবির নেতৃত্বে বাংলা ভাইয়ের সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ ওঠে।
গ্রেপ্তার, বিচার ও ফাঁসি
২০০৬ সালের ৬ মার্চ ময়মনসিংহের মুক্তাগাছা থেকে বাংলা ভাইকে র্যাব গ্রেফতার করে। ২০০৫ সালের ঝালকাঠিতে বিচারক হত্যার মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
২০০৭ সালের ২৯ মার্চ মধ্যরাতে বাংলা ভাইসহ জেএমবির শীর্ষ ৬ নেতার ফাঁসি কার্যকর করা হয়। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে জঙ্গিবাদের এক রক্তাক্ত অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে।
সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের যাত্রা শুরু হয়েছিল একজন শিক্ষক হিসেবে, কিন্তু শেষ হয়েছিল জঙ্গিবাদের ভয়াল ছায়ায়। এক সময় তাকে দেখা হতো অপরাধ দমনের ‘নায়ক’ হিসেবে, পরে তিনি হয়ে ওঠেন সহিংস উগ্রবাদের প্রতীক। ইতিহাসের পাতা আজ তাকে স্মরণ করে এক ভয়ঙ্কর নাম হিসেবে।
সোহাগ/

প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর এসেছে বৈদেশিক মুদ্রাবাজার থেকে। সর্বশেষ তথ্যানুযায়ী, সৌদি আরবের মুদ্রা রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নির্ধারিত হয়েছে ১ সৌদি রিয়াল = ৩২.৭১ টাকা (২৭ মার্চ ২০২৬, ১২:১৯ PM UTC)।
৩ দিন আগে

দেশজুড়ে জ্বালানি খাত যখন অস্থির, ঠিক তখনই চাঞ্চল্যকর এক অনিয়মের সন্ধান মিলেছে সরকারি তেল ডিপোতে। যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মোংলা অয়েল ইনস্টলেশনে অভিযানে ধরা পড়েছে হিসাবের বাইরে গোপনে মজুত করা ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল।
৩ দিন আগে

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
৩ দিন আগে

দীর্ঘদিনের অভিযোগ, অসন্তোষ এবং চাপা ক্ষোভের অবসান ঘটিয়ে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩ দিন আগে

চট্টগ্রামের সাগরিকায় একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় রবিবার (২৯ মার্চ) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কারখানার কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩ দিন আগে

রাজধানী ঢাকাতে বাড়ছে গরমের আভাস! ছুটির দিনের সকালে আবহাওয়ার পূর্বাভাসে মিলেছে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত, যা দিন বাড়ার সঙ্গে সঙ্গে আরও অনুভূত হতে পারে।
৩ দিন আগে

একদিনে দুইবার দাম বাড়ানো দেশের সোনার বাজারে এমন ঘটনা খুব কমই দেখা যায়। শনিবার যেন সোনার বাজারে ছিল ‘মূল্য বিস্ফোরণের দিন’!
৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ঠনঠনিয়া দক্ষিণপাড়ায় শুক্রবার রাত ৮টায় এমন এক ব্যতিক্রমী মুহূর্ত ধরা পড়ল, যা অনেকেরই হৃদয় ছুঁয়ে গেছে। প্রয়াত স্ত্রীর ইচ্ছা পূরণ করতে গিয়ে আবদুল কাদের প্রামাণিক তাঁর নাতনি নাইমা বেগমকে বিয়ের অনুষ্ঠানে চমকপ্রদ উপহার দিয়েছেন তার ওজনের সমপরিমাণ কয়েন। এই ঘটনা শুধু পারিবারিক নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে।
৩ দিন আগে

রাকিব: রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ-অপেক্ষী বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান জনদূর্ভোগ সৃষ্টি করে রাস্তা বন্ধ করলে তিনি অফিসে আসবেন না বলে সরাসরি কঠোর বার্তা দিয়েছেন। তার এই সতর্কবার্তা নেতাকর্মীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে এবং তৎক্ষণাৎ পরিস্থিতি স্বাভাবিক করেছে।
৩ দিন আগে