
নিজস্ব প্রতিবেদক: গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দুইটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ হলেই এই যুদ্ধবিরতি বাস্তবায়ন সম্ভব।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, “যাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা এই প্রক্রিয়ার খুব কাছাকাছি যুক্ত। আমাদের বিশ্বাস, আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে।”
তবে এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন গাজায় ইসরায়েলি হামলা চলছেই। মাত্র ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭২ জন, আহত হয়েছেন আরও ১৭৪ জন। নিহতদের মধ্যে রয়েছেন খাদ্য সহায়তা নিতে যাওয়া অনেক সাধারণ ফিলিস্তিনিও।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৬ হাজার ৩৩১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন আহত হয়েছেন। দীর্ঘদিনের এই সংঘাত আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তোলে।
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতির জন্য তাদের প্রধান শর্ত হলো—গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ করা এবং দখল করা অঞ্চল থেকে সেনা প্রত্যাহার। একই সঙ্গে তারা চায়, ইসরায়েল যেন ভবিষ্যতে যুদ্ধবিরতি লঙ্ঘন না করে তার নিশ্চয়তা দেয়।
এদিকে গাজা কর্তৃপক্ষ ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। প্রভাবশালী ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ দাবি করেছে, ত্রাণ নিতে জড়ো হওয়া নিরীহ ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর নির্দেশ এসেছিল ইসরায়েলি সেনা কমান্ডারদের কাছ থেকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
আল জাজিরা আরও জানিয়েছে, গাজায় খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় ২১ লাখ মানুষ এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন।
তবে ট্রাম্পের নিয়োজিত বিশেষ দূত স্টিভ উইটকফের দপ্তর জানিয়েছে, “যুদ্ধবিরতি বিষয়ে এখনো পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর আমরা পাইনি।”
এদিকে গাজা ইস্যুতে আলোচনার অংশ হিসেবে ইসরায়েলের কৌশলবিষয়ক মন্ত্রী রন ডারমার আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন। সেখানে ট্রাম্প প্রশাসনের সঙ্গে গাজা পরিস্থিতি, ইরান ইস্যু এবং নেতানিয়াহুর সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
আশা/

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির আবহাওয়া সংস্থা ভুল করে ৯ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আগাম সতর্কবার্তা জারি করে। তবে প্রায় আট মিনিট পরই সেই সতর্কবার্তা প্রত্যাহার করা হয়। পরে জানা যায়, রাশিয়ার কামচাটকা অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির প্রকৃত মাত্রা ছিল ৬ দশমিক ৯ থেকে ৭।
১ দিন আগে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ফের ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এতে টার্মিনালটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে নতুন এই হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
৫ দিন আগে

সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাইলে সিঙ্গাপুর ডলারের সর্বশেষ বিনিময় হার জানা জরুরি। মুদ্রার দর পরিবর্তনের কারণে প্রতিদিন দেশে পাঠানো অর্থের পরিমাণে পার্থক্য হতে পারে। তাই টাকা পাঠানোর আগে ব্যাংক বা অনুমোদিত অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠানের রেট ও চার্জ যাচাই করে নেওয়া ভালো।
৫ দিন আগে

মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিনিময় হার ও চার্জে পার্থক্য রয়েছে। ১১ অক্টোবর ২০২৬ সালের দেওয়া তথ্য অনুযায়ী, মালয়েশিয়ান ১ রিঙ্গিতের বিনিময় হার ৩০ টাকা ১৯ পয়সা। আগের দিন এই হার ছিল ৩০ টাকা ১৮ পয়সা।
৫ দিন আগে

সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ও এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিনিময় হার এবং খরচে পার্থক্য রয়েছে। ১১ অক্টোবর ২০২৬ সালের দেওয়া হিসাব অনুযায়ী, সৌদি ১ রিয়ালের সর্বোচ্চ বিনিময় হার ৩২ টাকা ৬৭ পয়সা। তবে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে, তার ওপর নির্ভর করে দেশে প্রাপকের হাতে পৌঁছানো টাকার পরিমাণও ভিন্ন হতে পারে।
৫ দিন আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিনিময়মূল্যে পরিবর্তন এসেছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, সিঙ্গাপুর ডলার, মার্কিন ডলারসহ বেশ কয়েকটি দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য বেড়েছে। তবে মালদ্বীপের রুফিয়া ও দক্ষিণ আফ্রিকার র্যান্ডের দাম কমেছে। ভারতীয় রুপি, জাপানি ইয়েন ও ইরাকি দিনারের বিনিময়মূল্য অপরিবর্তিত রয়েছে।
৫ দিন আগে

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে Apple-এর নতুন প্রিমিয়াম স্মার্টফোন iPhone 18 Pro Max। তবে ফোনটি কেনার আগে শুধু দাম কিংবা ক্যামেরার বৈশিষ্ট্য দেখলেই চলবে না। একই মডেলের ফোনের দাম, আমদানির দেশ, সিম ব্যবহারের সুবিধা, ওয়ারেন্টি ও বিক্রয়-পরবর্তী সেবায় পার্থক্য থাকতে পারে।
১০ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুরের ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) প্রায় ৯৬ টাকা। বিভিন্ন বৈদেশিক মুদ্রা বিনিময় উৎসে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ৪ অক্টোবরের ক্রস রেটে ১ সিঙ্গাপুর ডলারের বিড ৯৫.৯৮ টাকা এবং আস্ক ৯৬.১৮ টাকা নির্ধারিত হয়েছে।
৪ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ৪ অক্টোবর ২০২৬ মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ বিনিময় হার ও বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের তুলনামূলক তথ্য তুলে ধরা হলো। দেওয়া তথ্য অনুযায়ী, আজ ১ মালয়েশিয়ান রিংগিতের মূল্য ৩০.০৯ টাকা। আগের দিন রেট ছিল ৩০.১০ টাকা।
৪ অক্টোবর ২০২৬