
নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট সদর উপজেলার গোশালা বাজারে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে চুল কাটার কাজ করা এক হিন্দু পরিবারের বিরুদ্ধে চরম উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় মুসলমানদের দাবি, পরেশচন্দ্র শীল ও তাঁর ছেলে বিষ্ণুচন্দ্র শীল দীর্ঘদিন ধরে ইসলাম ও নবী (সা.) সম্পর্কে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করে আসছিলেন।
স্থানীয়রা জানান, ২০০০ সাল থেকে ২০২৫ পর্যন্ত বিভিন্ন সময় তাঁদের বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত এসেছে। বহুবার বোঝানোর পরেও এসব আচরণ বন্ধ হয়নি। এমনকি ধর্মীয় মাহফিল বা ওয়াজের আয়োজনের আহ্বান জানানো হলেও তাঁরা সেটিকে 'টাকার ব্যবসা' বলে এড়িয়ে যান।
ঘটনার বিস্ফোরণ ঘটে ২০২৫ সালের ২০ জুন। ১৯ বছর বয়সী নাজমুল ইসলাম তাঁর দোকানে চুল কাটাতে গেলে কথোপকথনের এক পর্যায়ে পরেশচন্দ্র নবীজি (সা.)-কে নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁর স্ত্রীদের সংখ্যা, বয়স ও ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। নাজমুল জানান, বিষয়টি শুনে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দোকান ছেড়ে চলে যান।
এরপর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দোকান ঘেরাও করেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের থানায় নিয়ে যায়। থানায় তাঁরা অভিযোগ অস্বীকার করে ভুল স্বীকার করে ক্ষমা চান।
পরবর্তীতে আজিজুর রহমান নামে একজন নাগরিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকেই তাঁর কাছে দেশি-বিদেশি নম্বর থেকে হুমকি ফোন আসছে বলে তিনি জানান। হুমকিদাতারা নিজেদের “ইসলামী জঙ্গি” পরিচয় দিলেও, তদন্তে উঠে এসেছে বেশিরভাগ নম্বর ভারতের পশ্চিমবঙ্গ থেকে এসেছে। স্থানীয়দের মধ্যে কেউ কেউ সন্দেহ করছেন, ভারতের গোয়েন্দা সংস্থা 'র'-এর কোনো পর্যবেক্ষক বা ইসকনের সংশ্লিষ্ট কারো মাধ্যমে চাপ সৃষ্টি করা হচ্ছে।
স্থানীয় সমালোচকরা বলছেন, ধর্ম নিয়ে কটূক্তি বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাঁরা আশঙ্কা করছেন, অভিযুক্তরা জামিনে ছাড়া পেলে বহিরাগত হস্তক্ষেপ ধর্মীয় উত্তেজনা ও সহিংসতা বাড়িয়ে তুলতে পারে।
এদিকে অভিযুক্তদের পরিবার দাবি করেছে, ঘটনাটি সম্পূর্ণ ভুল বোঝাবুঝি এবং উদ্দেশ্যপ্রণোদিত। পরেশচন্দ্রের স্ত্রী গীতারণী শীল বলেন, "আমরা কারও ধর্মে কিছু বলিনি, এসব সাজানো নাটক।"
স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে।
সোহাগ/

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে কর্মরত লাখো প্রবাসী প্রতিদিন কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। তাই প্রবাসীদের টাকা পাঠানোর সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার প্রতিদিনের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়।
১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে স্বস্তির খবর। টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমানো হয়েছে সোনার দাম। গতকালের বড় পতনের পর আজ শুক্রবার নতুন করে মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
২ ঘণ্টা আগে

হাসান: দেশের অনেক জায়গার মতো গাইবান্ধাতেও রান্নার গ্যাস হিসেবে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। তবে বাজারে বিক্রি হওয়া বেসরকারি কোম্পানির গ্যাসের দাম যেখানে ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে, সেখানে একই ওজনের সরকারি সিলিন্ডারের দাম মাত্র ৮২৫ টাকা—এই তথ্য অনেকের কাছেই যেন অবিশ্বাস্য।
১৬ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সঠিক সময়ে দেশে টাকা পাঠিয়ে সর্বোচ্চ মূল্য পেতে পারেন।
১৮ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
১৮ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে ইতিবাচক খবর। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠাতে আজ পাওয়া যাচ্ছে গতকালের তুলনায় কিছুটা বেশি রেট। তাই যারা আজ টাকা পাঠানোর পরিকল্পনা করছেন, তারা তুলনামূলক ভালো মূল্য পেতে পারেন।
১৮ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও দামের বড় ধরনের পরিবর্তন এসেছে। টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে সোনার দাম। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদন: ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সংসদের এই প্রথম বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দু হলো—কাদের মাধ্যমে অধিবেশনের সভাপতিত্ব শুরু হবে।
১ দিন আগে