
নিজস্ব প্রতিবেদন: টানা ১৩ দিন ধরে চলা রক্তক্ষয়ী ইরান-ইসরায়েল সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার, ২৬ জুন, প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
ভাষণে তিনি সরাসরি পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে।" তিনি অভিযোগ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে অজুহাত হিসেবে ব্যবহার করে পশ্চিমা শক্তিগুলো মূলত ইরানকে আত্মসমর্পণ করাতে চায়।
তিনি আরও বলেন, “ট্রাম্প এক সময় বলেছিলেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু আমরা কখনোই আত্মসমর্পণ করব না। ইরানি জাতি আত্মমর্যাদার প্রতীক।”
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার কথা উল্লেখ করে খামেনি বলেন, এটি ছিল একটি সাহসী ও প্রয়োজনীয় পদক্ষেপ। তিনি স্পষ্ট করে দেন, ভবিষ্যতেও যদি হুমকি অব্যাহত থাকে, তাহলে এমন হামলা আবারও হতে পারে।
খামেনির দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ছিল মূলত ট্রাম্পের রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত নাটক। তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালালেও তেমন কোনো সফলতা পায়নি।
ঘটনার শুরু ১৩ জুন, যখন ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে আকস্মিক হামলা চালায় তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, পারমাণবিক কেন্দ্র ও আবাসিক এলাকায়। এতে নিহত হন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, জ্যেষ্ঠ কমান্ডার গোলাম আলি রশিদসহ অন্তত ৬০০ জন, যাদের মধ্যে ১০ জন ছিলেন পারমাণবিক বিজ্ঞানী।
এর জবাবে ইরান শুরু করে ‘অপারেশন ট্রু প্রমিস–৩’, যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা কম হলেও ইসরায়েল বড় ধরনের আর্থিক ও কৌশলগত ক্ষতির মুখে পড়ে।
২১ জুন রাতে যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার পাল্টা জবাব আসে ২৩ জুন, যখন ইরান কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রথমে তা নাকচ করেন, শেষ পর্যন্ত ২৪ জুন আনুষ্ঠানিকভাবে উভয় পক্ষ থেকেই যুদ্ধবিরতির ঘোষণা আসে।

সাকিব: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এখন পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে ১৩ দিনে গড়িয়েছে এবং এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। একের পর এক হামলা, পাল্টা হামলা ও সামরিক অভিযানে বহু দেশে হতাহতের ঘটনা ঘটছে।
৫৯ মিনিট আগে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান মারাত্মক সংঘাতের মাঝে যুক্তরাষ্ট্র নতুন এক নিরাপত্তা সংকটে পড়েছে। গত কয়েক দশকে নিখোঁজ হয়ে যাওয়া ৬টি মার্কিন পারমাণবিক ওয়ারহেড বা বোমা নতুন করে বিশ্বজুড়ে শঙ্কা সৃষ্টি করছে। মার্কিন সামরিক পরিভাষায় যেগুলোকে “ব্রোকেন অ্যারো” বা নিয়ন্ত্রণহীন পারমাণবিক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়, সেগুলো শত্রু দেশের হাতে পড়লে বৈশ্বিক নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়তে পারে।
২০ ঘণ্টা আগে

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
২ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ঘোষণা নিয়ে। তিনি সম্প্রতি হরমুজ প্রণালির ওপর সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাজারের জ্বালানি সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা কমতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।
২ দিন আগে

সাকিব: ইরানে সাম্প্রতিক ইসরাইল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার পাল্টা জবাব হিসেবে তেহরান যখন ইসরাইলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখনই আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নিয়ে নানা গুঞ্জন।
২ দিন আগে

সাকিব: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেসরকারি খাতের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব শ্রমিকের মার্চ মাসের বেতন আগাম পরিশোধ করতে হবে।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাত বাড়তে থাকায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালী অনিশ্চিত হয়ে পড়ায় জ্বালানি বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।
৩ দিন আগে