সদ্য সংবাদ
কুদস ফোর্সের প্রধান ইসমাইল ক্বানির মৃত্যুর গুজব মিথ্যা প্রমাণিত
নিজস্ব প্রতিবেদন: ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ছড়িয়ে পড়ে একটি গুজব—ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল ক্বানি নিহত হয়েছেন। এমন দাবিকে কেন্দ্র করে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে। তবে পরে জানা যায়, তিনি জীবিত এবং দায়িত্ব পালন করছেন আগের মতোই।
গত ২৪ জুন (মঙ্গলবার) ইরানে আয়োজিত একটি সরকারপন্থী সমাবেশে তাকে প্রকাশ্যে দেখা যায়। সেখানে তিনি উপস্থিত জনগণের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা যায়। তার এই উপস্থিতির ছবি ও ভিডিও ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, হুতি গোষ্ঠীর মালিকানাধীন ইয়েমেনি চ্যানেল আল মাসিরাহ-তেও সেই দৃশ্য সম্প্রচার করা হয়।
অন্যদিকে, টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্বানির মৃত্যুর বিষয়ে নিউইয়র্ক টাইমস দাবি তুলেছে, ইসরায়েলি সেনাবাহিনী কিন্তু এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
এর আগেও ক্বানির মৃত্যুর গুজব ছড়িয়েছিল। ২০২৩ সালের অক্টোবরে লেবাননের বৈরুতে এক ইসরায়েলি বোমা হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসিম সাইফুদ্দিন নিহত হন। তখন গুজব রটে, কুদস ফোর্সের প্রধানও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সেই খবর পরে ভিত্তিহীন প্রমাণিত হয়।
উল্লেখ্য, জেনারেল ইসমাইল ক্বানি ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলেমানির স্থলাভিষিক্ত হন। কুদস ফোর্স মূলত ইরানের বিপ্লবী গার্ডের অধীনে পরিচালিত একটি বাহিনী, যারা দেশের বাইরে ইরানের সামরিক ও কৌশলগত স্বার্থ রক্ষা করে। এই বাহিনী ফিলিস্তিনি হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
আশা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
- ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে-স্কেল নিয়ে সবশেষ যে ঘোষণা: জানুন সর্বশেষ অপডেট
- নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
- কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন
- মোহাম্মদপুরে হ’ত্যাকান্ড: বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো তথ্য
- হাদিকে গু’লি, হামলাকারী ২ জনের সম্পর্কে যা জানা গেল
- হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য-এর পেছনে কার হাত?
- মোহাম্মদপুরের হ’ত্যা’কান্ড: কারন জানালেন গৃহকর্মী
- বেগম জিয়াকে নিয়ে ধোঁয়াশা: সর্বশেষ হাসপাতাল থেকে নতুন যা জানা গেল
- ভয়াবহ ভূমিকম্প: নিহত ২২২, নিখোঁজ আরও ২২ জন
- হাদির ওপর কারা করেছে হামলা, জানালেন আইজিপি
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- মোহাম্মদপুরে মা–মেয়ে হ’ত্যা’কান্ড, আঁতকে উঠার মতো তথ্য প্রকাশ করল গৃহকর্মীর স্বামী