
ব্যালন ডি’অর পুরস্কারের চূড়ান্ত রোমাঞ্চে এ বছর বিশেষ আলোড়ন সৃষ্টি হয়েছে। এদিকে ভিনিসিয়াস জুনিয়রকে কাঁদিয়ে শেষ মুহুর্তে নাটকীয়ভাবে কার হাতে উঠলো ‘ব্যালন ডি’অর’? সবার মনের ধারণা ছিল যে এবারের পুরষ্কার ভিনির হাতেই উঠছে। কিন্তু না তা আর হলো না। স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজ, যিনি ম্যানচেস্টার সিটির হয়ে অসামান্য সাফল্যের সাক্ষী, তার হাতে উঠেছে এই মর্যাদাপূর্ণ গোল্ডেন বল। প্যারিসের থিয়েটার দু শাটলেটে উপস্থিত থেকে ১৯৯৫ ব্যালনজয়ী কিংবদন্তি জর্জ উইয়াহ তাকে এই সম্মাননা তুলে দেন।
এবারের আসরের রদ্রি ছাড়িয়ে গেছেন ভিনিসহ আরও ২৯ জন তারকা ফুটবলারকে। যা দেখে রীতিমত সবাই অবাক হয়েছে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের জুরি বোর্ডের সর্বোচ্চ ভোটে রদ্রি প্রথম স্থান অর্জন করেন, যার পরেই অবস্থান করেন ভিনিসিয়ুস, দানি কারভাহাল, জ্যুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপে, ও লাউতারো মার্টিনেজ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হবার কথা ছিল না কারণ তিনি ম্যাচ চলাকালে গুরুতর অসুস্থ হোন, তারপরও তিনি অনেক কষ্টে অংশগ্রহন করেন। যাই হোক সবকিছু ছাপিয়ে তিনি ভালো একটা মৌসুম পার করলেন, যেখানে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ জয়ের পাশাপাশি স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এতে তিনি ৬৪ বছরে স্পেনের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ব্যালন জয় করেন। তার আগে ১৯৬০ সালে স্প্যানিশ ফুটবলার লুইস সুয়ারেজ এই সম্মান অর্জন করেছিলেন।
এবারের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যুক্ত হয়েছিল বেশ কটি নাটকীয়তা, রিয়াল মাদ্রিদের দলের অনেক ফুটবলার উপস্থিত ছিলেন না। আর যখনি রদ্রির হাতে ব্যালন ডি অর উঠলো তখনি রিয়াল মাদ্রিদের সব ফুটবলার অনুষ্ঠান বয়কট করেন। অথচ রিয়াল মাদ্রিদ পুরুষ ফুটবলের সেরা ক্লাব এবং কার্লো আনচেলত্তি সেরা কোচের সম্মাননা পেয়েছেন।
ব্যালন ডি অর অনুষ্ঠানটি পরিচালনা করেন আইভরিকোস্টের কিংবদন্তি ফুটবলার দিদিয়ের দ্রগবা এবং ফরাসি সাংবাদিক স্যান্ডি হেরিবার্ট। এবারই প্রথম, ব্যালন ডি’অরের তালিকায় অনুপস্থিত ছিলেন ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো, যা একটি নতুন তারকা-যুগের সূচনার ইঙ্গিত দিয়েছে।

নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ মাসে জাপান ও স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে। ফলে ব্রাজিলের সমর্থকেরা বাংলাদেশ সময় বিকেলেই ম্যাচ দুটি উপভোগ করতে পারবেন।
১৩ অক্টোবর ২০২৬

এশিয়ার মাটিতে আবারও দেখা যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে চার জাতির ফুটবল আয়োজনে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান, আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুর।
৪ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনোর গোলে জয় নিশ্চিত করে দলটি। স্যামুয়েল লিনো করেছেন জোড়া গোল।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকা ব্রাজিলকে পিছনে রেখেই দ্বিতীয়ার্ধের খেলায় নেমেছে ভারত। বিরতির পর শুরু হয়েছে ম্যাচের শেষ ৪৫ মিনিটের লড়াই।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে প্রথমবার মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আজ শনিবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে এই প্রথমবার একে অপরের বিপক্ষে মাঠে নামছে দুই দল। ফলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও ভারত-ব্রাজিলের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
৩ অক্টোবর ২০২৬

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত। শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে দুই দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
২ অক্টোবর ২০২৬

জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপের শেষ ম্যাচে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ছয় গোল হজম করেছে জামাল ভূঁইয়ার দল। বিপরীতে বাংলাদেশের হয়ে একটি গোল করেছেন শাহরিয়ার ইমন। ফলে বিরতিতে ৬-১ গোলে পিছিয়ে ছিল লাল-সবুজের দল।
১ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর প্রীতি ম্যাচে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও প্রথমার্ধে পিছিয়ে পড়ার শঙ্কায় ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে লাতিন আমেরিকার দলটি। ম্যাচে গোল করেছেন ভ্যান্ডারসন, রাফিনহা, ব্রুনো গিমারায়েস ও ভিনিসিউস জুনিয়র।
২৯ সেপ্টেম্বর ২০২৬