সদ্য সংবাদ
ভয়ংকরতম প্রতিশোধের ঘোষণা দিল ইরান
যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালালে ‘কঠোর প্রতিশোধ’ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান, মেজর জেনারেল আমির হাতেমি।
সোমবার (২৩ জুন) এক ভিডিও বার্তায় তিনি বলেন, “ইতিহাস সাক্ষী, আমেরিকা আমাদের ওপর যতবার হামলার চেষ্টা করেছে, ততবারই তারা কঠিন জবাব পেয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না। আমরা লড়বো, শহীদ হয়েছি বহুবার, তবু শক্তি ও সাহসে কখনো পিছপা হব না।”
তিনি আরও বলেন, “আমেরিকা প্রতিশোধের দরজা খুলে দিয়েছে, আর আমরা তা বন্ধ করবো না।”
ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারিও কঠোর জবাবের ইঙ্গিত দিয়ে বলেন, “ট্রাম্প যুদ্ধ শুরু করলেও, তা শেষ করবো আমরাই। আমাদের প্রতিক্রিয়া হবে শক্তিশালী এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা।”
এর আগে, ১৩ জুন রাতে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে হঠাৎ এক অভিযানে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক ঘাঁটি, পরমাণু গবেষণা কেন্দ্র এবং আবাসিক এলাকাগুলোতে হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি প্রধান হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার গোলাম আলি রশিদসহ ১০ জন পরমাণু বিজ্ঞানী এবং মোট ৪০০-এর বেশি মানুষ নিহত হন।
এর প্রতিশোধে ইরান ২১ জুন রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ চালায়। এই অভিযানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ভেদ করে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। হতাহতের সংখ্যা কম হলেও ইসরায়েল বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
এরই মধ্যে ২১ জুন রাতে যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতাঞ্জ এবং ইস্পাহানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
- নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখুন ফলাফল
- মোহাম্মদপুরে হ’ত্যাকান্ড: বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো তথ্য
- কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২ গোলে শেষ হল ম্যাচ, দেখুন ফলাফল
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৭ মাত্রার
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: কোথায়, কখন-সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের ম্যাচ সরাসরি দেখুন (LIVE)
- কাল বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- মোহাম্মদপুরের হ’ত্যা’কান্ড: কারন জানালেন গৃহকর্মী
- চলছে ব্রাজিল বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- লাইভ স্কোর: ৩০ মিনিটে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে, খেলা দেখুন এখানে