সদ্য সংবাদ
আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, যার একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
সোমবার (২৩ জুন): রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
বুধবার: বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বৃহস্পতিবার: ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার: দেশের প্রায় সব বিভাগ—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—এ অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের বিষয় যা জানা গেল
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- শক্তিশালী ভূমিকম্প: ৫.৮ মাত্রার কম্পন-উৎপত্তিস্থল কোথায়?
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা
- নবম জাতীয় পে স্কেল: কোন গ্রেডের বেতন কেমন হচ্ছে?
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর