
ইরানে সাম্প্রতিক হামলার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তিন পরমাণু শক্তিধর দেশ—চীন, রাশিয়া ও পাকিস্তান। এক যৌথ খসড়া প্রস্তাবে তারা অবিলম্বে ও শর্তহীন যুদ্ধবিরতির দাবি জানিয়ে সতর্ক করে দিয়েছে, এই আগ্রাসন বন্ধ না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় জানা গেছে, যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা—ফোর্ডো, নাতানজ ও ইসফাহানে সফল হামলা চালিয়েছে। এর প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, "এই বোমা হামলা পরিস্থিতিকে বিপজ্জনক মোড় দিয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতি এবং গম্ভীর, ধারাবাহিক কূটনৈতিক আলোচনা প্রয়োজন।"
ইরানের অনুরোধে আয়োজিত জরুরি অধিবেশনে দেশটির রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কূটনৈতিক সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিকে (NPT) রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছে। তিনি বলেন, "এই চুক্তি শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার দিলেও এখন এটিকে বেআইনি আগ্রাসনের অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে।"
পাকিস্তানের অবস্থান
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার বলেন, "ইতিহাস সাক্ষী, একতরফা সামরিক হস্তক্ষেপ সংঘাতকে আরও জটিল করে তোলে। এখনই কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।" তিনি মার্কিন হামলার নিন্দা জানিয়ে বলেন, ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। পারমাণবিক স্থাপনায় হামলাকে তিনি 'বিপজ্জনক নজির' উল্লেখ করে বলেন, "এটি শুধু অঞ্চল নয়, গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি।"
পাকিস্তান জানায়, তারা চীন ও রাশিয়ার সঙ্গে একত্রে জাতিসংঘে যে প্রস্তাব দিয়েছে, সেখানে অবিলম্বে ও শর্তহীন যুদ্ধবিরতির দাবি তোলা হয়েছে। পাশাপাশি বেসামরিক নাগরিক ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত এবং পারমাণবিক ইস্যুতে গ্রহণযোগ্য কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হয়েছে।
চীন ও রাশিয়ার বার্তা
চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, "বলপ্রয়োগের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। এখনো কূটনৈতিক পথ উন্মুক্ত রয়েছে এবং শান্তিপূর্ণ সমাধান সম্ভব।"
রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া যুক্তরাষ্ট্রের সমালোচনায় বলেন, "২০০৩ সালে যেমন মিথ্যা তথ্য দিয়ে ইরাকে হামলা চালানো হয়েছিল, এখন ফের সেই নাটক শুরু হয়েছে। ইতিহাস থেকে যুক্তরাষ্ট্র কিছুই শেখেনি—এদের ‘রূপকথা’ আজ আবার আমাদের বিশ্বাস করতে বলা হচ্ছে, যা কেবল জনগণের দুর্ভোগ বাড়াবে।"
তবে খসড়া প্রস্তাবটি কবে ভোটে উঠবে, তা এখনও নির্ধারিত হয়নি। সদস্য রাষ্ট্রগুলোকে সোমবার রাতের মধ্যে মতামত জানাতে বলা হয়েছে। প্রস্তাবটি পাস করতে হলে নিরাপত্তা পরিষদের কমপক্ষে ৯টি ভোট এবং পাঁচ স্থায়ী সদস্যের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন) ভেটো এড়াতে হবে।
যদিও খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবুও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা করায় এটি যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে পড়তে পারে।

রাকিব: পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
১৬ ঘণ্টা আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এখন পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে ১৩ দিনে গড়িয়েছে এবং এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। একের পর এক হামলা, পাল্টা হামলা ও সামরিক অভিযানে বহু দেশে হতাহতের ঘটনা ঘটছে।
২ দিন আগে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান মারাত্মক সংঘাতের মাঝে যুক্তরাষ্ট্র নতুন এক নিরাপত্তা সংকটে পড়েছে। গত কয়েক দশকে নিখোঁজ হয়ে যাওয়া ৬টি মার্কিন পারমাণবিক ওয়ারহেড বা বোমা নতুন করে বিশ্বজুড়ে শঙ্কা সৃষ্টি করছে। মার্কিন সামরিক পরিভাষায় যেগুলোকে “ব্রোকেন অ্যারো” বা নিয়ন্ত্রণহীন পারমাণবিক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়, সেগুলো শত্রু দেশের হাতে পড়লে বৈশ্বিক নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়তে পারে।
৩ দিন আগে

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
৪ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
৪ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ঘোষণা নিয়ে। তিনি সম্প্রতি হরমুজ প্রণালির ওপর সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাজারের জ্বালানি সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে।
৪ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা কমতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।
৪ দিন আগে

সাকিব: ইরানে সাম্প্রতিক ইসরাইল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার পাল্টা জবাব হিসেবে তেহরান যখন ইসরাইলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখনই আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নিয়ে নানা গুঞ্জন।
৪ দিন আগে

সাকিব: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেসরকারি খাতের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব শ্রমিকের মার্চ মাসের বেতন আগাম পরিশোধ করতে হবে।
৫ দিন আগে