সদ্য সংবাদ
ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় হামলার পর যা বললেন ডোনাল্ড ট্রাম্প
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমারু বিমানের হামলার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে দেওয়া এ ভাষণে তিনি হামলাকে ‘অসাধারণ সামরিক সাফল্য’ বলে মন্তব্য করেন।—বিবিসি
ভাষণে ট্রাম্প বলেন, “আজ রাতে আমি বিশ্ববাসীকে জানাতে চাই, ইরানে চালানো এই হামলা ছিল একটি অসাধারণ সামরিক অর্জন।” তিনি জানান, এ হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা এবং বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস-সমর্থক রাষ্ট্রটির পারমাণবিক হুমকি রোধ করা।
ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, “শান্তি স্থাপনের এখনই সময়। যদি তারা তা না করে, তাহলে ভবিষ্যতে আরও বড় হামলার জন্য প্রস্তুত থাকতে হবে।”
এর আগে গত ১২ জুন গভীর রাতে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের একটি অভিযানে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে তেহরানসহ বিভিন্ন সামরিক ঘাঁটি, পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
হামলার পর থেকে ইরান-ইসরায়েল সংঘাত অব্যাহত রয়েছে। ইতিমধ্যে উভয় পক্ষের বহু মানুষ হতাহত হলেও পরিস্থিতি শান্ত করতে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
- নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখুন ফলাফল
- মোহাম্মদপুরে হ’ত্যাকান্ড: বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো তথ্য
- কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২ গোলে শেষ হল ম্যাচ, দেখুন ফলাফল
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৭ মাত্রার
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: কোথায়, কখন-সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের ম্যাচ সরাসরি দেখুন (LIVE)
- কাল বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- মোহাম্মদপুরের হ’ত্যা’কান্ড: কারন জানালেন গৃহকর্মী
- চলছে ব্রাজিল বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- লাইভ স্কোর: ৩০ মিনিটে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে, খেলা দেখুন এখানে