
ইরান-ইসরায়েল সংঘাত এক সপ্তাহে গড়ালেও এর উত্তেজনা কমার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। ইসরায়েলের টানা হামলায় এখন পর্যন্ত ইরানে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩৯ জন, আহত হয়েছেন ১ হাজার ৩২০ জনের বেশি— যাদের অধিকাংশই সাধারণ বেসামরিক মানুষ।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তাকে হামলা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই নেতানিয়াহুর প্রতি নিজ সমর্থনের কথা প্রকাশ করে আসছেন ট্রাম্প। গত বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “নেতানিয়াহু একজন ভালো মানুষ, তিনি সঠিক কাজ করছেন, যদিও নিজ দেশে তার যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না।”
তিনি আরও জানান, তিনি নেতানিয়াহুকে ফোন করে হামলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ট্রাম্পের এমন সমর্থনে কৃতজ্ঞতা জানিয়েছেন নেতানিয়াহু, জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রশাসনও ইরানে সরাসরি সামরিক অভিযানে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। সংবাদমাধ্যমটি জানায়, ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে এই সপ্তাহান্তেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে এই পরিকল্পনার নীতিগত অনুমোদন দিয়েছেন বলেও জানা গেছে।
তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

হাসান: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি ঘিরে নতুন কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। এই প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সহায়তা দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় হাসপাতালের ১১ জন কর্মী দগ্ধ হয়ে আহত হয়েছেন।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান ইরান–ইসরায়েল সংঘাত ২০২৬-এর প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের ভিসা ব্যবস্থাতেও। সংঘাত পরিস্থিতির কারণে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের স্বস্তি দিতে কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
১ দিন আগে

রাকিব: পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
৩ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এখন পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে ১৩ দিনে গড়িয়েছে এবং এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। একের পর এক হামলা, পাল্টা হামলা ও সামরিক অভিযানে বহু দেশে হতাহতের ঘটনা ঘটছে।
৫ দিন আগে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান মারাত্মক সংঘাতের মাঝে যুক্তরাষ্ট্র নতুন এক নিরাপত্তা সংকটে পড়েছে। গত কয়েক দশকে নিখোঁজ হয়ে যাওয়া ৬টি মার্কিন পারমাণবিক ওয়ারহেড বা বোমা নতুন করে বিশ্বজুড়ে শঙ্কা সৃষ্টি করছে। মার্কিন সামরিক পরিভাষায় যেগুলোকে “ব্রোকেন অ্যারো” বা নিয়ন্ত্রণহীন পারমাণবিক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়, সেগুলো শত্রু দেশের হাতে পড়লে বৈশ্বিক নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়তে পারে।
৬ দিন আগে

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
১০ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
১০ মার্চ ২০২৬

সাকিব: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ঘোষণা নিয়ে। তিনি সম্প্রতি হরমুজ প্রণালির ওপর সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাজারের জ্বালানি সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে।
১০ মার্চ ২০২৬