সদ্য সংবাদ
চাকরিপ্রত্যাশীদের জন্য এনটিআরসিএ’র বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য এসেছে এক বিশাল সুযোগ। দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে ১,০৮,০২২ জন শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
১৬ জুন, রোববার এনটিআরসিএ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি।
আবেদন শুরু হবে ২২ জুন থেকে এবং চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুলাই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি এবং ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে এই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ১ হাজার ১১০টি পদ রয়েছে।
আবেদনের যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীর বয়স ২০২৫ সালের ৪ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। ওই দিন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। নিবন্ধন সনদের মেয়াদও ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে। যাদের বয়স বা সনদের মেয়াদ এই শর্ত পূরণ করে না, তারা আবেদন করতে পারবেন না।
আবেদন করতে হবে এনটিআরসিএ বা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট থেকে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। ফি জমা না দিলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
প্রত্যেক প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রম অনুযায়ী বেছে নিতে পারবেন। কেউ চাইলে নিজের পছন্দের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানে যোগদানের আগ্রহও জানাতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোনো প্রার্থী যদি মিথ্যা তথ্য প্রদান করেন বা সেই ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ পান, তবে সেই সুপারিশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ না দেয়, তাহলে এমপিও নীতিমালা অনুযায়ী সেই প্রতিষ্ঠানের প্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হতে পারে। প্রয়োজনে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিও বাতিল করা হতে পারে।
প্রতিষ্ঠানপ্রধানদের দাখিল করা শূন্যপদের চাহিদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। তবে শূন্যপদের তথ্যসংক্রান্ত কোনো ভুলের জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য