
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামে এক পাল্টা সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ইসরায়েলের জেরুজালেম, তেল আবিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। এতে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, শুক্রবার রাতের হামলায় ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিব ও আশপাশের অবকাঠামোতে আঘাত হানে।ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (MDA) জানিয়েছে, এখন পর্যন্ত ২ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শেবা মেডিকেল সেন্টার থেকে জানানো হয়েছে, হামলায় আহত ৪৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ২৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, হামলায় কিছু ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে ইসরায়েলের সেনাবাহিনী ও জরুরি সেবা সংস্থাগুলো।
এই হামলা ছিল ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’-এর পাল্টা জবাব, যা চালানো হয়েছিল গত বৃহস্পতিবার দিবাগত রাতে। সে সময় তেহরানসহ ইরানের কয়েকটি সামরিক ঘাঁটি ও গবেষণা কেন্দ্রে হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি, কমান্ডার গোলাম আলি রশিদ ও ছয়জন পারমাণবিক বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন।
এই ঘটনার প্রতিশোধ হিসেবেই ইরান ট্রু প্রমিস-৩ নামের অভিযান চালায়। হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে নিরাপত্তা বাংকারে আশ্রয় নেন বলে সূত্র জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলা শুধু দুটি দেশের দ্বন্দ্ব নয়—এর প্রভাব পড়তে পারে পুরো অঞ্চলের ওপর। দীর্ঘমেয়াদি উত্তেজনা মানবিক সংকট আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
– সিদ্দিকা/

সাকিব: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এখন পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে ১৩ দিনে গড়িয়েছে এবং এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। একের পর এক হামলা, পাল্টা হামলা ও সামরিক অভিযানে বহু দেশে হতাহতের ঘটনা ঘটছে।
১৯ ঘণ্টা আগে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান মারাত্মক সংঘাতের মাঝে যুক্তরাষ্ট্র নতুন এক নিরাপত্তা সংকটে পড়েছে। গত কয়েক দশকে নিখোঁজ হয়ে যাওয়া ৬টি মার্কিন পারমাণবিক ওয়ারহেড বা বোমা নতুন করে বিশ্বজুড়ে শঙ্কা সৃষ্টি করছে। মার্কিন সামরিক পরিভাষায় যেগুলোকে “ব্রোকেন অ্যারো” বা নিয়ন্ত্রণহীন পারমাণবিক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়, সেগুলো শত্রু দেশের হাতে পড়লে বৈশ্বিক নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়তে পারে।
১ দিন আগে

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
৩ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ঘোষণা নিয়ে। তিনি সম্প্রতি হরমুজ প্রণালির ওপর সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাজারের জ্বালানি সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে।
৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা কমতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।
৩ দিন আগে

সাকিব: ইরানে সাম্প্রতিক ইসরাইল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার পাল্টা জবাব হিসেবে তেহরান যখন ইসরাইলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখনই আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নিয়ে নানা গুঞ্জন।
৩ দিন আগে

সাকিব: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেসরকারি খাতের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব শ্রমিকের মার্চ মাসের বেতন আগাম পরিশোধ করতে হবে।
৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাত বাড়তে থাকায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালী অনিশ্চিত হয়ে পড়ায় জ্বালানি বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।
৪ দিন আগে