
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (৯ জুন) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
তিনি বলেন, "কিছু মামলার তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি। তদন্ত শেষে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাকেই আইনের আওতায় আনা হবে। আমরা সবসময় নিশ্চিত করতে চাই, যেন নির্দোষ কেউ শাস্তি না পায়।"
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "তদন্তের মাধ্যমে যেই দোষী সাব্যস্ত হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না। অপরাধ প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং শাস্তি দেওয়া হবে।"
এদিকে, রবিবার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের ফ্লাইট (টিজি-৩৩৯) যোগে ঢাকা পৌঁছান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাত ১টা ৪৫ মিনিটে তাকে হুইলচেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে নিতে দেখা যায়। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষার পর, রাত ২টা ৪৫ মিনিটে তার ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং তিনি বিমানবন্দর ত্যাগ করেন।
এর আগে, আওয়ামী লীগ সরকারের অধীনে টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আবদুল হামিদ গত মে মাসের শুরুতে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যান। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডা. আ ন ম নৌশাদ খান। জানা গেছে, দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে চিকিৎসা নিতে গিয়েছিলেন। তবে তার এই দেশত্যাগ নিয়ে নানা প্রশ্ন ও আলোড়ন তৈরি হয়।
তার দেশত্যাগের ঘটনায় পুলিশ সদর দপ্তর উচ্চক্ষমতাসম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করে, যার কাজ ছিল তাকে সহযোগিতাকারীদের চিহ্নিত করা।
এর মধ্যে ছাত্র আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে কিশোরগঞ্জ সদর মডেল থানায় গত ১৪ জানুয়ারি দায়ের হওয়া একটি মামলায় আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদসহ মোট ১২৪ জনকে আসামি করা হয়।
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।

৩ ঘণ্টা আগে

হাসান: দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর বহুল আলোচিত নবম পে-স্কেল এখনো চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো ঘোষণার দাবি উঠলেও বাস্তবে সেটি কার্যকর হওয়ার সময়সূচি এখনও অনিশ্চিত। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দ্রুত নতুন পে-স্কেল ঘোষণার প্রত্যাশা বাড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে—এ বিষয়ে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাকি রয়েছে।
৪ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে ইতিহাসের নতুন অধ্যায় রচিত হলো। টানা দ্বিতীয় দিনের মতো দাম বাড়ানোর ঘোষণা দিয়ে ভালো মানের সোনার মূল্যকে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
৪ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের উচ্চশিক্ষা অঙ্গনে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এসেছে। একসঙ্গে আটটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আ ন ম এহছানুল হক মিলন, যিনি বর্তমানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
১৫ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
১ দিন আগে

রাকিব: সারা দেশে কয়েকদিনের জ্বালানি তেলের সংকট কাটতে শুরু করেছে। পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন, সোমবার (১৫ মার্চ) বিকেলের মধ্যেই দেশের অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। ইতোমধ্যে অনেক পাম্পে তেল পৌঁছাতে শুরু করেছে এবং সন্ধ্যার মধ্যে কোনো ধরনের ঘাটতি থাকবে না বলে আশা করা হচ্ছে।
১ দিন আগে

রাকিব: রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১৫টি অঞ্চলের ওপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।
১ দিন আগে

রাকিব: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে টানা ছুটি থাকলেও ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দীর্ঘ ছুটির সময়েও দেশের গুরুত্বপূর্ণ কাস্টমস হাউসগুলোর কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
১ দিন আগে

হাসান: চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেটের আওতায় কারিগরি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এই অনুদানের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৫ মার্চ থেকে, যা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।
১ দিন আগে