
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিসিবির কাছে শান্ত মুখে জানিয়েছেন কিন্তু কাগজে কলমে এখনও অধিনায়ক শান্ত। অধিনায়কের এমন আলোচনার পর পরই আরেক এক আলোচনার জন্ম দিয়েছে। এরই মধ্যে তামিম ইকবাল তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যা নতুন আলোচনার জন্ম দিয়েছে। ছবির ইঙ্গিতপূর্ণ বার্তায় সবাই প্রশ্ন তুলছে—তামিম কি মাঠে ফিরছেন?
লম্বা সময় ধরে জাতীয় দলের বাহিরে আছেন তামিম ইকবাল। শুধু জাতীয় দলের নয় বরং ক্রিকেটের বাহিরে ছিলেন। এদিকে হঠাৎ তার ইনস্টাগ্রামের পোস্টকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। তিনি এক সময় বাংলাদেশকে ওয়ানডে সুপার লিগে চতুর্থ স্থানে তুলেছিলেন এবং দলকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু হঠাৎ অবসরের সিদ্ধান্তে সেই স্বপ্ন ভঙ্গ হয়। অবসরের পেছনে তৎকালীন বোর্ড সভাপতির সঙ্গে তার দ্বন্দ্ব এবং নানা রাজনৈতিক কারণ উঠে আসে।
সম্প্রতি বোর্ডের নতুন সভাপতি মন্তব্য করেছেন, তামিমের আরও দুই বছর জাতীয় দলের হয়ে খেলা উচিত। এই মন্তব্যের সঙ্গে তামিমের ইনস্টাগ্রাম পোস্টকে মিলিয়ে অনেকেই ভাবছেন, হয়তো তিনি জাতীয় দলে ফিরে আসছেন। এরই মধ্যে শান্ত অধিনায়কত্ব ছাড়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং বিসিবি নতুন নেতৃত্ব নিয়ে ভাবছে। বিকল্প হিসেবে লিটন কুমার দাসকে চিন্তা করা হত। কিন্তু লিটন দাসের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের মতো তুলনামূলক কম অভিজ্ঞ খেলোয়াড়ের ওপর পুরো নেতৃত্বের চাপ দেওয়া নিয়েও সন্দেহ রয়েছে।
কোন ভাবে যদি তামিম অধিনায়ক হিসেবে ফিরে আসেন তাহলে সবার জন্য ভালো হবে, এদিকে নতুন অধিনায়ক হিসেবে অন্য কাউকে আর ভাবতে হবে না বিসিবিকে। তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে তার নেতৃত্ব দলের জন্য আশার আলো হতে পারে। এছাড়া তামিম বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে খেলার প্রস্তুতি নিচ্ছেন, যা তার ফিটনেস ধরে রাখতে সহায়ক হবে। বিপিএল এবং বিসিএলে পারফর্ম করে নিজেকে প্রমাণ করলে জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে তার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
৩ দিন আগে

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
৬ দিন আগে

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬