
যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ সরকারি বিলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রযুক্তি জগতের দিগ্বিজয়ী ইলন মাস্কের মধ্যে। একসময় একে অপরের ঘনিষ্ঠ হলেও, এখন দুজনের সম্পর্ক ভেঙে পড়েছে চরমভাবে। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইলন মাস্কের সঙ্গে তার সব ধরনের সম্পর্ক চিরতরে শেষ এবং ভবিষ্যতেও এই সম্পর্ক পুনঃস্থাপনের কোনো ইচ্ছা তার নেই।
এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্কের সাম্প্রতিক কিছু মন্তব্যে চটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি মাস্ককে সতর্ক করে বলেন, প্রেসিডেন্টের পদ ও দপ্তরের প্রতি মাস্ক ‘অসম্মানজনক আচরণ’ করেছেন। এমনকি, বিরোধীদের পক্ষ নেওয়ায় মাস্ককে “কঠিন পরিণতি” ভোগ করতে হতে পারে বলেও হুমকি দেন তিনি।
এই দ্বন্দ্বের সূচনা মূলত একটি কর ও ব্যয়সংক্রান্ত বিল নিয়ে মাস্কের প্রকাশ্য সমালোচনা থেকে। রিপাবলিকানরা হাউস অব রিপ্রেজেন্টেটিভে বিলটি পাস করানোর পর এটি এখন সিনেটের বিবেচনায় রয়েছে। মাস্কের মতে, এই বিল তার প্রতিষ্ঠিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডোজ)’ এর খরচ কমানোর উদ্যোগকে ব্যর্থ করে দেবে। মাত্র ১২৯ দিন পরেই মাস্ক ওই পদ থেকে পদত্যাগ করেন এবং প্রাক্তন টুইটার, বর্তমান এক্স-এ বিলটিকে ‘জঘন্য জঞ্জাল’ বলে কটাক্ষ করেন।
এমন কটাক্ষ সহজভাবে নেননি ট্রাম্প। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মাস্কের আচরণে তিনি ‘গভীরভাবে হতাশ’। পাল্টা প্রতিক্রিয়ায় মাস্ক এক্স-এ লেখেন, ট্রাম্প তার সহায়তা ছাড়া কখনো প্রেসিডেন্ট হতে পারতেন না। একইসঙ্গে, বিতর্কিত আর্থিক কেলেঙ্কারির হোতা জেফরি এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের যোগসাজশ থাকার অভিযোগও তোলেন তিনি। যদিও সেই পোস্টটি পরে সরিয়ে নেওয়া হয় এবং এপস্টেইনের আইনজীবী অভিযোগ অস্বীকার করেন।
পরবর্তীতে ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ মাস্ককে ‘পাগল’ বলে উল্লেখ করেন এবং ফেডারেল সরকারের সঙ্গে মাস্কের ব্যবসায়িক চুক্তি বাতিল করার হুমকি দেন।
এদিকে ইলন মাস্কও চুপ করে নেই। তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী বছর অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে তিনি কয়েকজন ট্রাম্প-বিরোধী প্রার্থীকে সমর্থন করতে পারেন। ট্রাম্প এর জবাবে আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, ডেমোক্র্যাটদের পাশে দাঁড়ালে মাস্ককে চরম মূল্য দিতে।

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
১ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ঘোষণা নিয়ে। তিনি সম্প্রতি হরমুজ প্রণালির ওপর সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাজারের জ্বালানি সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা কমতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।
১ দিন আগে

সাকিব: ইরানে সাম্প্রতিক ইসরাইল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার পাল্টা জবাব হিসেবে তেহরান যখন ইসরাইলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখনই আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নিয়ে নানা গুঞ্জন।
১ দিন আগে

সাকিব: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেসরকারি খাতের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব শ্রমিকের মার্চ মাসের বেতন আগাম পরিশোধ করতে হবে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাত বাড়তে থাকায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালী অনিশ্চিত হয়ে পড়ায় জ্বালানি বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।
২ দিন আগে

রাকিব: স্বল্প সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, মাত্র দুই ঘণ্টার মধ্যে অন্তত ১৫টি ছোট মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এসব কম্পন অনুভূত হয়েছে আলাস্কা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো ও হাওয়াই অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায়।
৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের তাণ্ডব চলাকালীন সময়ে ইরানের দক্ষিণাঞ্চলে একের পর এক ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইরানের বন্দর আব্বাস শহরের পশ্চিমে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বিষয়টি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
৪ দিন আগে