সদ্য সংবাদ
পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ, দায় স্বীকার করে যা বললেন লিটন দাস
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটিও জয় না পেয়ে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। শেষ ম্যাচেও ৭ উইকেটে হেরে লজ্জার পরিণতি টেনেই মাঠ ছাড়ে লিটন দাসের দল। ব্যাটাররা কিছুটা লড়াই করলেও, বোলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত সিরিজটা রইল একরাশ হতাশা নিয়ে।
ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস নিজের হতাশা গোপন রাখেননি। খোলাখুলিই মেনে নেন ব্যর্থতার দায়। তাঁর কথায়, "হ্যাঁ, আমরা বল হাতে ভালো করতে পারিনি। আগের দুই ম্যাচে ব্যাটিং-ফিল্ডিংও তেমন ভালো ছিল না। আজ ব্যাটিং কিছুটা ভালো হলেও বোলিং নিয়ে আমাদের অনেক কিছু শিখতে হবে। বুঝতে হবে কোন ব্যাটারের বিপক্ষে কেমন বল করা উচিত।"
তবে পুরোপুরি হতাশ হননি লিটন। দলের কিছু ইতিবাচক দিকও তুলে ধরেছেন। তরুণ খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, "ইমন আর তামিম দারুণ সূচনা এনে দিয়েছে। শুধু ওরাই না, বাকিরাও দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করেছে।"
দর্শকদের সাড়া নিয়েও ছিলেন কৃতজ্ঞ, তবে কণ্ঠে ছিল আক্ষেপের সুর, "দর্শকরা চমৎকার ছিল, দুই দলকেই সমর্থন করেছে। সবাই খেলা উপভোগ করেছে। কিন্তু আমরা কোনো ম্যাচ জিততে পারিনি, এজন্য বাংলাদেশি দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ সামনে ভালো কিছু করতে পারব।"
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল